T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 88 3 outlets citing India IN

Mahalaya 2026: দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে - ABP Ananda

Mahalaya 2026: দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে ABP Ananda

First reported 21 hours ago · latest update 1 hour ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
ABP Ananda Authority 84

কলকাতা: রাত পোহালেই মহালয়া, শুরু দেবীপক্ষ। আর প্রত্যেক বছরের মতোই, এই বছরেই মানুষ অপেক্ষা করে রয়েছেন যে, কোন চ্যানেলে মা দুর্গার রূপে দেখা যাবে কোন কোন নায়িকাকে? আর এই বছর, স্টার জলসার পর্দায় (Star Jalsa) দুর্গা-রূপে দেখা যাবে, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-কে। এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, 'রূপে রূপান্তরে মহিষাসুরমর্দিনী' (Rupe Rupantore Mahishasuramardini)। তবে মুখ্যভূমিকায় শুভশ্রী থাকলেও, একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে, স্টার জলসার ধারাবাহিকের একাধিক জনপ্রিয় নায়িকাদের।

মা দুর্গার ভূমিকায় শুভশ্রী, অন্যান্য ভূমিকায় থাকছেন কোন কোন নায়িকা?

চ্যানেলের তরফ থেকে জানানো হচ্ছে, আগামীকাল ভোরে মহালয়ার যে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সেখানে তৃণা সাহা ফুটিয়ে তুলবেন 'মা কৌশিকী'র রূপ। মানালী দে ধরা দেবেন 'মা ভ্রামরী' হিসেবে। সুস্মিতা অভিনয় করবেন 'তারা মা'-র চরিত্রে। স্বস্তিকা-কে দেখা যাবে 'মা চামুণ্ডা'র রূপে। স্নেহা পর্দায় আনবেন 'মা কালী'-র ভয়াল অথচ কৃপাময় রূপ। হিয়া মুখোপাধ্যায় হাজির হবেন 'মা কামাখ্যা' হিসেবে। দেবীশক্তির পাশাপাশি পৌরাণিক অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রেও থাকছে বড় চমক। মহিষাসুরের চরিত্রে অভিনয় করবেন সায়ন, আর ভগবান শিব বা মহাদেবের রূপে দেখা যাবে রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu)-কে।

এই বিশেষ অনুষ্ঠানে ফুটে উঠবে মা দুর্গার নানা উপাখ্যান। শিব ও পার্বতীর ঐশ্বরিক সংসার এবং কার্তিকের জন্ম থেকে শুরু করে তারা মা, ভ্রামরী, কামাখ্যা, কালী এবং চামুণ্ডার মতো দেবীশক্তির মহিমান্বিত গল্পগুলো একের পর এক পর্দায় ফুটে উঠবে। সবার শেষে দেখানো হবে, মহিষাসুরমর্দিনীর উপাখ্যান। এখানেই মুখ্যভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। চোখধাঁধানো কিছু ভিস্যুয়াল এফেক্টস থাকবে এই অনুষ্ঠানে, এমনটাই দাবি করা হচ্ছে। পাশাপাশি প্রত্যেক দেবীর জন্য আলাদা আলাদা লুক তৈরি করা হয়েছে। পুরাণকে মাথায় রেখে, সমস্ত দেবীর রূপকে সাজিয়ে তোলা হয়েছে। আগামীকাল ভোর ৫টার সময়ে, স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান।

অন্যদিকে, সান বাংলায় পর্দাতেও হবে মহালয়ার বিশেষ অনুষ্ঠান। বিশেষ এই অনুষ্ঠানে, দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) অভিনয় করবেন দেবী পার্বতী, দেবী উগ্রচণ্ডী এবং মা ভদ্রকালী-র ভূমিকাতেও। একই আখ্যানের মধ্যে আদ্যাশক্তির বিভিন্ন রূপকে তুলে ধরবেন তিনি। আদ্যাশক্তির সেই রূপ, যিনি মহিষাসুরের অত্যাচার থেকে দেবতা ও মানবজাতিকে রক্ষা করতে আবির্ভূত হয়ে ধর্মের জয় প্রতিষ্ঠা করেন, তিনি মা দুর্গা। সেই বেশেই দেখা যাবে দিতিপ্রিয়াকে।

আরও পড়ুন: Weather Update: নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, দুর্গাপুজোয় এবার কি ভাসবে উত্তর থেকে দক্ষিণের সব জেলা?

↗ Read the original at ABP Ananda

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 ABP Ananda ★ most authoritative citation

Mahalaya 2026: দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে - ABP Ananda

Mahalaya 2026: দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে ABP Ananda

21 hours ago
80 Google News Bengali Entertainment

Mahalaya 2026: দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে - ABP Ananda

Mahalaya 2026: দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে ABP Ananda

21 hours ago
78 News18 Bangla

Mahalaya 2026: সাগর মেলার আগেই 'মিনি গঙ্গাসাগর'! অবাক করা ভিড়, মহালয়ার ভোরে আলাদাই দৃশ্য গঙ্গাসাগরে - News18 Bengali

Mahalaya 2026: সাগর মেলার আগেই 'মিনি গঙ্গাসাগর'! অবাক করা ভিড়, মহালয়ার ভোরে আলাদাই দৃশ্য গঙ্গাসাগরে News18 Bengali

1 hour ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app