সালমান খান একটি নতুন ইউটিউব চ্যানেল চালু করেছেন
বলিউড অভিনেতা সালমান খান একটি নতুন ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তিনি অভিনয়ের বিভিন্ন দিক এবং নিজস্ব স্টাইল বা সোয়্যাগ সম্পর্কিত টিপস শেয়ার করবেন বলে জানা গেছে।
First reported 2 days ago · latest update 13 hours agoদীর্ঘদিন ধরেই বক্স অফিসে সলমন ম্যাজিকে ভাঁটা! তবে নানাবিধ জটিলতার পর সেন্সরের গেরো কাটিয়ে অবশেষে মুক্তির পথে 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস'। অন্যদিকে মেগাবাজেট এক দক্ষিণী সিনেমার শুটিংও চালিয়ে যাচ্ছেন সলমন খান। এমন আবহে নতুন ইউটিউব চ্যানেলের ঘোষণা করে শোরগোল ফেললেন ভাইজান। যেখানে অভিনয়ের অ-আ-ক-খ থেকে নিজস্ব স্টাইলে 'সোয়্যাগ', সবটাই শেখাবেন সলমন।
সদ্য 'বিয়িং দ্য সলমন খান' নামে এক নতুন ইউটিউব চ্যানেলের ঘোষণা করেছেন বলিউড সুপারস্টার। তবে এই চ্যানেল আর পাঁচটা তারকার ইউটিউব চ্যানেলের মতো নয়। কনটেন্টেও বিশেষ চমক রেখেছেন ভাইজান। প্রায় চার দশকের ফিল্মি কেরিয়ারে যেভাবে নিজস্ব ক্যারিশ্মায় এযাবৎকাল দর্শক, অনুরাগীদের মুগ্ধ করেছেন সলমন, সেই অভিজ্ঞতাই এবার এই ডিজিটাল প্ল্যাটফর্মে তুলে ধরবেন অভিনয় শিক্ষানবিশদের জন্য। শুক্রবার রাতে বেশ অভিনব স্টাইলে সংশ্লিষ্ট চ্যানেলের ঘোষণা করেন অভিনেতা। ইনস্টাস্টোরিতে 'বিয়িং দ্য সলমন খান' ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে ভাইজানের গুগলি, "তাহলে শুরু থেকে শুরু করি। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এ থেকে জেড— সবকিছু এখানেই পাওয়া যাবে।" চ্যানেলের প্রচারঝলকে নিজেকে দুটো সংস্করণে তুলে ধরেছেন সলমন খান। কীরকম? একজন অভিজ্ঞ অভিনয় প্রশিক্ষক আর অন্যজন অভিনয়ের খুঁটিনাটি শিখতে আসা এক শিক্ষানবিশ।
তবে ইউটিউবের দুনিয়ায় এই প্রথম পা রাখেননি সলমন খান। এর আগে ২০২০ সালে 'সলমন খান ফিল্ম মিউজিক' নামে একটি চ্যানেল শুরু করেছিলেন তিনি। বর্তমানে সেই চ্যানেলের অনুসরণকারীর সংখ্যা প্রায় ৩০ লক্ষ। সেখানে সলমনের বিভিন্ন ছবির গান ছাড়াও প্রকাশিত হয়েছে তাঁর মৌলিক গানও। অতিমারির সময় অভিনয়ের পাশাপাশি গানেও নিজস্ব প্রতিভার পরিচয় দিয়েছিলেন অভিনেতা। সেসময় 'প্যায়ার করোনা' এবং 'তেরে বিনা'র মতো গান প্রকাশ করেছিলেন তিনি। এবার নতুন ইউটিউব চ্যানেলে ভিন্ন মেজাজে ধরা দিলেন বলিউড সুপারস্টার।
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
অভিনয়ের অ-আ-ক-খ থেকে সোয়্যাগ শেখাতে ইউটিউব চ্যানেল খুললেন সলমন, কেরিয়ারে ভাটা! - Sangbad Pratidin
অভিনয়ের অ-আ-ক-খ থেকে সোয়্যাগ শেখাতে ইউটিউব চ্যানেল খুললেন সলমন, কেরিয়ারে ভাটা! Sangbad Pratidin
2 days agoনতুন ইউটিউব চ্যানেল খুললেন সলমন খান - Aaro Ananda
নতুন ইউটিউব চ্যানেল খুললেন সলমন খান Aaro Ananda
17 hours agoসলমন এবার ইউটিউবার! - Bartaman Patrika
সলমন এবার ইউটিউবার! Bartaman Patrika
13 hours ago