রাজধানীতে কড়াকড়ি, 'ককরোচ' আটকাতে সামনে মহিলা পুলিশ - Ei Samay
রাজধানীতে কড়াকড়ি, 'ককরোচ' আটকাতে সামনে মহিলা পুলিশ Ei Samay
First reported 18 hours ago · latest update 7 hours ago
অরিন্দম বন্দ্যোপাধ্যায়, নয়াদিল্লি
ঠিক যেন সীমান্তের নিয়ন্ত্রণরেখার মতো কড়াকড়ি। মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (সার) প্রক্রিয়া খারিজের দাবিতে আজ, শনিবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তার আগে রাজধানী দিল্লির প্রাণকেন্দ্রকে কার্যত নিশ্ছিদ্র দুর্গ বানিয়ে ফেলা হলো। শুক্রবার দুপুরে যন্তর মন্তর চত্বর বড্ড অচেনা! গোটা এলাকায় নেই কোনও চা, ফল বিক্রেতা, শুধু সশস্ত্র জওয়ানের ভিড়! সূত্রের খবর, ইতিমধ্যেই সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)–এর ২৩,০০০ আধিকারিককে দিল্লির রাস্তায় নামানো হয়েছে। 'রাতের দিকে সংখ্যাটা আরও বাড়বে৷ শনিবার আমাদের এখানে আসতে হবে ভোর সাড়ে ৫টায়। বাচ্চাটার খুব জ্বর, কিন্তু উপায় নেই, আগামিকাল আমরাই লিড করব'— ইস্পাত কঠিন মুখে ঝরঝরে বাংলায় যিনি কথাগুলো বললেন, তিনি দিল্লি পুলিশের মহিলা জওয়ানদের অন্যতম 'লিডার'৷ নাম জানতে চাইলে সংক্ষিপ্ত উত্তর, 'ধরে নিন দুর্গা'৷
এই 'দুর্গা'-র কাছেই জানা গেল, আজ, শনিবার বিক্ষোভকারীদের রুখতে ঘটনাস্থলে মোতায়েন থাকা সশস্ত্র বাহিনীর সামনে রাখা হবে ৩,৫০০ মহিলা জওয়ানকে৷ এই মহিলা জওয়ানদের প্রত্যেকের উর্দিতে থাকবে প্রোটেক্টেড গিয়ার, সঙ্গে বডি ক্যাম৷ তাঁদের সঙ্গে কোনও বিক্ষোভকারী অশালীন আচরণ করলে মুহূর্তের মধ্যে তা ধরা পড়বে বডি ক্যামে৷ এই ছবিই পরবর্তী সময়ে অভিযুক্তকে ধরতে বা তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে প্রমাণ হিসেবে সাহায্য করবে৷ এর আগে এত বড় মাপের প্রতিবাদ কর্মসূচিতে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে লিড রোলে রাখা হয়নি কোনও মহিলা বাহিনীকে৷ সব দিক ভেবেচিন্তেই এ বার দিল্লি পুলিশ এমন পরিকল্পনা করেছে বলে দাবি সরকারি সূত্রের৷
আজকের বিক্ষোভ কর্মসূচির জন্য ৩ অক্টোবর অনুমতি চেয়েছিল সিজেপি। নিয়ম অনুযায়ী, ১০ দিন আগে অনুমতি চাওয়ার কথা। নিয়ম মানা হয়নি বলে সিজেপিকে বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। এ দিকে, সিজেপি নেতা সৌরভ দাস ঘোষণা করেই দিয়েছেন, 'আমরা রাজধানীতে শান্তিপূর্ণ প্রতিবাদ দেখাব, সেখানে দিল্লি পুলিশ অনুমতি দেওয়ার কে? গান্ধীজি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির জন্য কখনও ব্রিটিশদের থেকে অনুমতি নিয়েছিলেন কি?' শুধু তাই নয়, এই আন্দোলন দীর্ঘস্থায়ী হওয়ার ইঙ্গিত দিয়ে সকলকে 'ব্যাগ প্যাক করে' আসতে বলেছেন সৌরভ।
জুলাইয়ে নিট–প্রশ্নফাঁস ইস্যুতে দীর্ঘ কয়েক সপ্তাহের প্রতিবাদের ইতিহাস মাথায় রেখেই এ বার অতিরিক্ত সাবধানী দিল্লি পুলিশ। সূত্রের খবর, শনিবার যন্তর মন্তর–সহ দিল্লির বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকবে ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ সঙ্গে ২৩ হাজার সশস্ত্র দিল্লি পুলিশ জওয়ান৷ রোহিণী, ছত্রশাল স্টেডিয়াম, রাজীব গান্ধী স্টেডিয়াম–সহ দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১০টি জায়গায় ডিটেনশন সেন্টারও তৈরি করেছে দিল্লি পুলিশ৷ যন্তর মন্তরে শান্তি–শৃঙ্খলা ভঙ্গ করার উদ্দেশ্যে জমায়েতের চেষ্টা করা আন্দোলনকারীদের বাসে তুলে এই সব ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হবে৷ যন্তর মন্তর সংলগ্ন চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট পরিষেবাও সাময়িক ভাবে বন্ধ করা হবে৷ সোশ্যাল মিডিয়ার উপরেও কড়া নজরদারি চালাবে দিল্লি পুলিশ৷ দিল্লির ৩৫টি রাস্তায় শনিবার সকাল থেকে থাকবে ব্যারিকেড এবং সশস্ত্র পুলিশ বাহিনী৷ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে নজরদারি তো আছেই! কংগ্রেস নেতা কেসি বেণুগোপালের কটাক্ষ, 'এটা কি অঘোষিত ইমার্জেন্সি চলছে?
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
রাজধানীতে কড়াকড়ি, 'ককরোচ' আটকাতে সামনে মহিলা পুলিশ - Ei Samay
রাজধানীতে কড়াকড়ি, 'ককরোচ' আটকাতে সামনে মহিলা পুলিশ Ei Samay
18 hours agoঠাকুমাকে হারালেন ককরোচ-প্রধান অভিজিত দীপকে, আটক হতেই বাড়ি থেকে এল দুঃসংবাদ - Sangbad Pratidin
ঠাকুমাকে হারালেন ককরোচ-প্রধান অভিজিত দীপকে, আটক হতেই বাড়ি থেকে এল দুঃসংবাদ Sangbad Pratidin
7 hours agoধুন্ধুমার দিল্লি: ককরোচদের বিক্ষোভ শুরুর আগেই নাটকীয় কায়দায় ফ্লাইটের ভিতর রুদ্ধশ্বাস অপারেশন, আটক অভিজিৎরা, গুরুগ্রামের বাড়ি থেকে আটক ধ্রুব রাঠী - Zee News
ধুন্ধুমার দিল্লি: ককরোচদের বিক্ষোভ শুরুর আগেই নাটকীয় কায়দায় ফ্লাইটের ভিতর রুদ্ধশ্বাস অপারেশন, আটক অভিজিৎরা, গুরুগ্রামের বাড়ি থেকে আটক ধ্রুব রাঠী Zee News
12 hours ago