West Bengal Food Minister Ashok Lahiri Promotes Bongaon Puja via Vlog
West Bengal's Food Minister Ashok Lahiri has taken to vlogging to promote Durga Puja festivities in Bongaon. Additionally, reports indicate the Chief Minister has expressed a desire for increased industrial development in the Bongaon region.
First reported 3 days ago · latest update 2 hours agoজামার কলারে ল্যাপেল মাইক্রোফোন, মণ্ডপ ঘুরে দেখতে দেখতে খাদ্যমন্ত্রীর মুখে শিল্পের ব্যাখ্যা। ভিডিও শুট অবশ্য নিজে শুট করছেন না, অন্য একজন ভিডিও করছেন। পেশাদার ভ্লগারের মতো ক্যামেরার দিকে তাকিয়ে মন্ত্রী বলছেন, "আপনারা দেখছেন...।" ভিডিওতে সকলকে দুর্গাপুজোয় বনগাঁ যেতে আহ্বান জানান অশোক কীর্তনিয়া।
বনগাঁর একটি স্থানীয় পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে বাঙালির আবেগ উত্তম কুমারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বের ছবি। মণ্ডপের পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, বাউল গান, দোলযাত্রা, গাজন, রথ থেকে গ্রাম বাংলার জীবনযাত্রার নানা চিত্র। এবছর ওই মণ্ডপের শিল্পকর্মের দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। সেখানকার পুজোপ্রস্তুতি দেখতে গিয়ে ভ্লগারের রূপে ধরা দিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক। বললেন, "বাড়ির কাছের ক্লাবের পুজোকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই পুজো তো আমাদের আবেগ।" ভিডিও শুট করতে করতে মন্ত্রী বলতে থাকেন, "বনগাঁতেও কলকাতার মতো অনেক বড় বড় পুজো হয়। যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তাই রাজ্যের মানুষের কাছে বনগাঁর পুজোকে তুলে ধার প্রয়োজন।"
পুলিশ সূত্রে খবর, বনগাঁ এবছর ১ হাজার ৪৬১ দুর্গোপুজোর অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি বড় বাজেটের পুজো। দর্শনার্থীদের পুজো পরিদর্শনের জন্য পুলিশের তরফে প্রকাশ করা হয়েছে গাইড ম্যাপ। সব মিলিয়ে বনগাংয় পুজো প্রস্তুতি তুঙ্গে। সেই পালে হাওয়া তুলে তাহলে কি এবার ভ্লগার হলেন মন্ত্রীও! অশোক বললেন, "তাতে ক্ষতি কী?"
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
ঘুরে যান বনগাঁর পুজো, মোবাইল নিয়ে মণ্ডপ ঘুরে পুজো ভ্লগ শুট খাদ্যমন্ত্রীর! - Sangbad Pratidin
ঘুরে যান বনগাঁর পুজো, মোবাইল নিয়ে মণ্ডপ ঘুরে পুজো ভ্লগ শুট খাদ্যমন্ত্রীর! Sangbad Pratidin
2 days agoপুজোয় ভ্লগার হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী! ল্যাপেল-মোবাইল নিয়ে মণ্ডপ পরিক্রমায় অশোকের বার্তা, ‘এ বার ঘুরে যান বনগাঁ’ - Anandabazar
পুজোয় ভ্লগার হলেন রাজ্যের খাদ্যমন্ত্রী! ল্যাপেল-মোবাইল নিয়ে মণ্ডপ পরিক্রমায় অশোকের বার্তা, ‘এ বার ঘুরে যান বনগাঁ’ Anandabazar
3 days agoআমি চাই বনগাঁতেও শিল্প আসুক: মুখ্যমন্ত্রী - Bartaman Patrika
আমি চাই বনগাঁতেও শিল্প আসুক: মুখ্যমন্ত্রী Bartaman Patrika
2 hours ago