T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 110 4 outlets citing Sports IN

India Women's Cricket Team Starts Asia Cup Campaign with Victory Over Thailand

The Indian women's cricket team began their 2026 Asia Cup campaign with a dominant win against Thailand. Key performances included batting contributions from Shafali Verma and effective bowling from Deepti Sharma, who secured three wickets.

First reported 2 weeks ago · latest update 1 week ago
T.A.M verified this synthesis across 4 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
ABP Ananda Authority 84

দুবাই: প্রত্যাশা ছিলই, সেই প্রত্যাশামতোই তাইল্যান্ডকে দুরমুশ করে মহিলাদের এশিয়া কাপ (Women's Asia Cup 2026) অভিযান শুরু করল ভারতীয় দল। প্রথমে ব্যাট করে নয় উইকেটে ১৫৯ রান তোলার পর তাইল্যান্ডের ইনিংস মাত্র ৬৫ রানে গুটিয়ে দেয় ভারত। 'ওমেন ইন ব্লু'-র এই জয়ের নায়ক ব্যাট হাতে শেফালি বর্মা (Shafali Verma) এবং বল হাতে দীপ্তি শর্মা (Deepti Sharma) ও নন্দিনী শর্মা।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মা ভারতের হয়ে শুরুটা বেশ ভালভাবেই করেন। তবে স্মৃতি বেশিদূর এগোতে পারেননি। তবে শেফালি বর্মা দুরন্ত অর্ধশতরান হাঁকান। তাইল্যান্ডের হয়ে সুলেপর্ন এবং সুনিদা দুরন্ত বোলিং করেন। তাঁরা যথাক্রমে তিন ও দুই উইকেট নেন। তাদের ভাল বোলিংই ভারত বড় রানের দিকে এগোতে পারেনি। মাঝে ৪৬ রানের ব্যবধান আট উইকেটে হারিয়েই ভারতের ইনিংস ছন্দ হারায়। শেষমেশ কোনওরকমে ১৫০ রানের গণ্ডি পার করে ইনিংস শেষ করে ভারত।

জবাবে তাইল্যান্ড কোনও সময়ই ১৬০ রান তাড়া করার লক্ষ্যে ঠিকঠাক গতিতে রানের দিকে এগোতে পারেনি। প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে তাইল্যান্ড। একদিকে নান্নাপাত ৪১ রানের ইনিংস খেললেও, অপরদিক থেকে একের পর এক উইকেট হারিয়ে শেষমেশ ৬৫ রানেই অল আউট হয়ে যায় তাইল্যান্ড। এরপরে ৩ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। তারপরে ৫ সেপ্টেম্বর সপ্তাহান্তে মেগা ডুয়েল। দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের যে ম্যাচ ঘিরে সবথেকে বেশি চর্চা, তা নিঃসন্দেহেই ভারত বনাম পাকিস্তানের লড়াই। ৫ সেপ্টেম্বর দুই চিরপ্রতিদ্বন্দ্বী একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে। দুবাইয়ে আয়োজিত হবে এই মহাদ্বৈরথ। সেই ম্যাচের আগে ফের একবার প্রশ্ন উঠছে এবার কি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে করমর্দন করবেন? সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের প্রধান কোচ অমল মজুমদার।

তাইল্যান্ড ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে অমল স্পষ্ট জানিয়ে দিলেন এসব নিয়ে তাঁরা ভাবিত নন, বরং তাঁদের মনোযোগ সবসময়ই মাঠে ক্রিকেট খেলাটাকে কেন্দ্র করেই থাকে। তিনি জানান, ‘দেখুন আমরা সবসময় মাঠে নিজেদের দক্ষতা অনুযায়ী সেরা ক্রিকেটটা খেলতে চাই, মাঠের বাইরের জিনিসপত্রে আমরা নজর দিই না। আমরা এ বিষয়ে না হয় সেই ম্যাচ যখন খেলব, তখন কথা বলব। তবে বর্তমানে আমাদের নজর (তাইল্যান্ড) ম্যাচের দিকে। এক একটা ম্যাচ ধরে আমরা এগোতে চাই।’ এবার দেখার সেই ম্যাচে কী হয়।

↗ Read the original at ABP Ananda

Citations · 10 reports from 4 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 ABP Ananda ★ most authoritative citation

Womens Asia Cup 2026: ব্যাটে শেফালি, বলে দীপ্তি, নন্দিনীর দৌরাত্ম্যে তাইল্যান্ডকে দুরমুশ - ABP Ananda

Womens Asia Cup 2026: ব্যাটে শেফালি, বলে দীপ্তি, নন্দিনীর দৌরাত্ম্যে তাইল্যান্ডকে দুরমুশ ABP Ananda

2 weeks ago
80 Google News Bengali Sports

Women’s Asia Cup 2026: এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণের কাউন্টডাউন শুরু, দেখে নিন টিম ইন্ডিয়ার পুরো সূচি - Indian Express Bengali

Women’s Asia Cup 2026: এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণের কাউন্টডাউন শুরু, দেখে নিন টিম ইন্ডিয়ার পুরো সূচি Indian Express Bengali

2 weeks ago
80 Google News Bengali Sports

Women's Asia Cup : বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার টার্গেট এবার এশিয়া কাপ, ভারত-পাকিস্তান ম্যাচ কবে জানেন তো? হ্যান্ডশেক কি হবে এবার? - News18

Women's Asia Cup : বিশ্বজয়ী টিম ইন্ডিয়ার টার্গেট এবার এশিয়া কাপ, ভারত-পাকিস্তান ম্যাচ কবে জানেন তো? হ্যান্ডশেক কি হবে এবার? News18

2 weeks ago
80 Google News Bengali Sports

Women’s Asia Cup 2026: আজ থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের, কখন-কোথায় দেখবেন LIVE? - Indian Express Bengali

Women’s Asia Cup 2026: আজ থাইল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের, কখন-কোথায় দেখবেন LIVE? Indian Express Bengali

2 weeks ago
80 Google News Bengali Sports

Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা - Asianet News Bangla

Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপে সামনে থাইল্যান্ড, আত্মবিশ্বাসী হরমনপ্রীতরা Asianet News Bangla

2 weeks ago
80 Google News Bengali Sports

Womens Asia Cup 2026: ব্যাটে শেফালি, বলে দীপ্তি, নন্দিনীর দৌরাত্ম্যে তাইল্যান্ডকে দুরমুশ - ABP Ananda

Womens Asia Cup 2026: ব্যাটে শেফালি, বলে দীপ্তি, নন্দিনীর দৌরাত্ম্যে তাইল্যান্ডকে দুরমুশ ABP Ananda

2 weeks ago
80 Google News Bengali Sports

Women’s Asia Cup 2026: এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও ট্রফি পাবেন না হরমনপ্রীতরা! আসল কারণটা জানেন? - Indian Express Bengali

Women’s Asia Cup 2026: এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলেও ট্রফি পাবেন না হরমনপ্রীতরা! আসল কারণটা জানেন? Indian Express Bengali

1 week ago
78 News18 Bangla

Women's Asia Cup 2026: ৭ বল, ০ রান, ৩ উইকেট, T20I তে দীপ্তির মেগা দীপ্তি! ‘কৃপণ’ বোলিংয়ে বিশ্বকে ছিটকে দিলেন - News18 Bengali

Women's Asia Cup 2026: ৭ বল, ০ রান, ৩ উইকেট, T20I তে দীপ্তির মেগা দীপ্তি! ‘কৃপণ’ বোলিংয়ে বিশ্বকে ছিটকে দিলেন News18 Bengali

2 weeks ago
78 News18 Bangla

Women's Asia Cup : আজ জিতলেই ভারতের সেমিফাইনালের টিকিট পাকা! এশিয়া কাপে টিম ইন্ডিয়ার ম্যাচ কখন, কোথায় দেখবেন, জেনে নিন - bengali.news18.com

Women's Asia Cup : আজ জিতলেই ভারতের সেমিফাইনালের টিকিট পাকা! এশিয়া কাপে টিম ইন্ডিয়ার ম্যাচ কখন, কোথায় দেখবেন, জেনে নিন bengali.news18.com

1 week ago
78 Bartaman

Women Asia Cup - Bartaman Patrika

Women Asia Cup Bartaman Patrika

1 week ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app