T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 88 3 outlets citing India IN

Vaibhav Sooryavanshi breaks 57-year-old record in Duleep Trophy

15-year-old cricketer Vaibhav Sooryavanshi has garnered attention for his performance in the Duleep Trophy, where he broke a 57-year-old record. He also made his debut as a captain during the tournament.

First reported 2 weeks ago · latest update 6 days ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
ABP Ananda Authority 84

বেঙ্গালুরু: মাত্র ১৫ বছর বয়স। বিশ্ব তথা ভারতীয় ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে চলেছে। স্বয়ং রাহুল দ্রাবিড় চেয়েছিলেন এবার যেন লাল বলের ক্রিকেটেও পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi)। টেস্ট ক্রিকেটকে বাঁচাতে বৈভবের মতো ক্রিকেটার প্রয়োজন বলেও জানিয়েছিলেন 'মিস্টার ডিপেন্ডেবল'।

দলীপ ট্রফিতে (Duleep Trophy) বৈভব সূর্যবংশী দেখিয়ে দিল, লাল বলের ক্রিকেটেও ছাপ ফেলতে তৈরি। দলীপ ট্রফির প্রথম ম্যাচে রান পায়নি বাঁহাতি ব্যাটার। তবে সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলল। পূর্বাঞ্চলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির মাত্র ৮ রান আগে থামল বৈভব। ৮১ বলে ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হল। তবে সেঞ্চুরি না পেলেও ১৫ বছরের বিস্ময় কিশোর ৫৭ বছরের পুরনো একটি রেকর্ড ভেঙে দিল।

দলীপ ট্রফির ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে হাফসেঞ্চুরি করল বৈভব। মাত্র ৪২ বলে সেই মাইলফলক স্পর্শ করল বৈভব। সদ্য শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে ফেরা সারাংশ জৈনকে ছক্কা মেরে হাফসেঞ্চুরি পূর্ণ করে বৈভব। ১৫ বছর ১৫৭ দিন বয়সে এই কীর্তি গড়ল বৈভব।

এর আগে ১৯৬৯ সালের দলীপ ট্রফিতে লক্ষ্মণ সিংহ হাফসেঞ্চুরি করেছিলেন, যখন তাঁর বয়স ছিল ১৬ বছর ২৩ দিন। তারপর পীযূষ চাওলা ২০০৫ সালে ১৬ বছর ৩০৭ দিন বয়সে হাফসেঞ্চুরি করেছিলেন। সেটা দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসাবে দলীপ ট্রফিতে হাফসেঞ্চুরির নজির ছিল।

আরও পড়ুন: পাকিস্তান এখন অতীত, ইংল্যান্ডের স্থানীয় ক্রিকেটার হয়ে গিয়েছেন! কী জানালেন আমির?

তবে ৪০ রানে থাকার সময় বৈভবের ক্যাচ পড়ে। ৮১ রানে থাকার সময় সারাংশকে পরপর ২ বলে চার ও ছক্কা মেরে নব্বইয়ের ঘরে ঢোকে বৈভব। তবে হর্ষ দুবের বলে আর্শাদ খানের হাতে ধরা পড়ায় দলীপ ট্রফিতে বৈভবের প্রথম সেঞ্চুরির স্বপ্নভঙ্গ হয়। বাংলার অভিমন্যু ঈশ্বরণ ৬৯ রান করেন। বৈভব ও অভিমন্যু ওপেনিং জুটিতে ১৬২ রান তোলেন।

সেঞ্চুরি করলে সচিন তেন্ডুলকরের ৩৬ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিতে পারত বৈভব। সর্বকনিষ্ঠ হিসাবে দলীপ ট্রফিতে সেঞ্চুরি হতো। সেটা আপাতত অক্ষুণ্ণ।

দলীপ ট্রফির সেমিফাইনালে দুই দলের রুদ্ধশ্বাস লড়াই চলছে। প্রথমে ব্যাট করে ২৬৬ রানে শেষ হয়েছিল মধ্যাঞ্চলের প্রথম ইনিংস। জবাবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে পূর্বাঞ্চলের প্রথম ইনিংসও ২৬৬ রানেই শেষ হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে মধ্যাঞ্চলের স্কোর ৪৫/৩।

↗ Read the original at ABP Ananda

Citations · 7 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 ABP Ananda ★ most authoritative citation

Vaibhav Sooryavanshi: ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল বৈভব, দলীপ ট্রফিতে ব্যাটিং ঝড়, অল্পের - ABP Ananda

Vaibhav Sooryavanshi: ৫৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিল বৈভব, দলীপ ট্রফিতে ব্যাটিং ঝড়, অল্পের ABP Ananda

2 weeks ago
80 Google News Bengali Sports

Vaibhav Sooryavanshi: ১৫ বছর বয়সেই প্রথমবার নেতৃত্বে, দলীপ ট্রফিতে নতুন ভূমিকায় বৈভব, নিলেন - ABP Ananda

Vaibhav Sooryavanshi: ১৫ বছর বয়সেই প্রথমবার নেতৃত্বে, দলীপ ট্রফিতে নতুন ভূমিকায় বৈভব, নিলেন ABP Ananda

2 weeks ago
80 Google News Bengali Sports

Vaibhav Sooryavanshi | মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটের ত্রাস! শচীনের রেকর্ড ভেঙে কীভাবে বৈভবকে আগলাচ্ছে বিসিসিআই? - uttarbangasambad.com

Vaibhav Sooryavanshi | মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটের ত্রাস! শচীনের রেকর্ড ভেঙে কীভাবে বৈভবকে আগলাচ্ছে বিসিসিআই? uttarbangasambad.com

1 week ago
80 Google News Bengali Sports

Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে এই দাপট! সিরাজ়ের এক ওভারে ৪,৬,৪! দলীপ ট্রফির ফাইনালে - ABP Ananda

Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে এই দাপট! সিরাজ়ের এক ওভারে ৪,৬,৪! দলীপ ট্রফির ফাইনালে ABP Ananda

1 week ago
78 News18 Bangla

Vaibhav Sooryavanshi : একেই বলে প্রতিভা! ১৫ বছর বয়সে ক্যাপ্টেন হয়েই চমকে দিল বৈভব সূর্যবংশী, ৭ সেকেন্ডে বিরাট সিদ্ধান্ত - News18 Bengali

Vaibhav Sooryavanshi : একেই বলে প্রতিভা! ১৫ বছর বয়সে ক্যাপ্টেন হয়েই চমকে দিল বৈভব সূর্যবংশী, ৭ সেকেন্ডে বিরাট সিদ্ধান্ত News18 Bengali

2 weeks ago
78 News18 Bangla

Vaibhav Sooryavanshi Half Century: ৬,৬.৬,৪,৪,৪,৪,৪- বৈভব সূর্যবংশী র ব্যাটে দলীপে ভাঙল ৫৭ বছরের রেকর্ড - News18 Bengali

Vaibhav Sooryavanshi Half Century: ৬,৬.৬,৪,৪,৪,৪,৪- বৈভব সূর্যবংশী র ব্যাটে দলীপে ভাঙল ৫৭ বছরের রেকর্ড News18 Bengali

2 weeks ago
78 News18 Bangla

Vaibhav Sooryavanshi : বৈভব সূর্যবংশীই ভারতীয় দলের পরবর্তী ক্যাপ্টেন! ১৫ বছরের বিস্ময় বালক যা করল এবার, গোটা দেশ দেখে অবাক - News18

Vaibhav Sooryavanshi : বৈভব সূর্যবংশীই ভারতীয় দলের পরবর্তী ক্যাপ্টেন! ১৫ বছরের বিস্ময় বালক যা করল এবার, গোটা দেশ দেখে অবাক News18

6 days ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app