IND vs AFG: ফিরলেন বুমরা, আফগানিস্তানের বিরুদ্ধেও নেই হার্দিক, টি-২০ সিরিজ়ের দল ঘোষণা - ABP Ananda
IND vs AFG: ফিরলেন বুমরা, আফগানিস্তানের বিরুদ্ধেও নেই হার্দিক, টি-২০ সিরিজ়ের দল ঘোষণা ABP Ananda
First reported 1 week ago · latest update 1 week ago
নয়াদিল্লি: ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তানের বিরুদ্ধে (IND vs AFG) তিন ম্যাচের টি-২০ সিরিজ়ের দিনক্ষণ আগেই ঘোষণা করা হয়েছিল। এবার সেই সিরিজ়ের জন্য ভারতীয় দলও ঘোষণা করা হল। দলে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডি, সাম্প্রতিক সময়ে চোটের কবলে থাকা তিন ক্রিকেটারকে রাখা হয়েছে। তবে উল্লেখ্যযোগ্যভাবে এই সিরিজ়েও নেই হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। তাঁর চোট এখনও সারেনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ়ের মাঝপথে একাদশ থেকে বাদ পড়েছিলেন সঞ্জু স্যামসন। এরপরে জিম্বাবোয়ে সিরিজ়েও তিনি সুযোগ পাননি। যদিও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়। সেই সঞ্জু স্যামসন এই সিরিজ়ে ফের একবার ভারতীয় দলে ফিরলেন। তবে স্যামসনের পাশাপাশি বৈভব সূর্যবংশীও দলে রয়েছেন।
অপরদিকে, ইংল্যান্ড সফরেই যশপ্রীত বুমরা চোটের কারণে ওয়ান ডে সিরিজ়ের মাঝপথে ছিটকে গিয়েছিলেন। তিনি শ্রীলঙ্কা সফরে প্রাথমিকভাবে দলে থাকলেও, চোট না সারায় তাঁকে ছাড়াই ভারতীয় দল মাঠে নামে। এ সিরিজ়েও তাঁকে দলে রাখা হলেও, তিনি ফিটনেস ছাড়পত্র পেলে তবেই সিরিজ়ে খেলতে পারবেন বলে জানিয়ে দেওয়ো হয়েছে। হর্ষিত রানা, ওয়াশিংটন সুন্দর এবং নীতীশ কুমার রেড্ডির ক্ষেত্রেও একই শর্ত রাখা হয়েছে। তবে হার্দিককে দলেই রাখা হয়নি।
বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সলেন্সে রিহ্যাব সারছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার। কিন্তু সেখানেই ফের না কি চোট পেয়েছেন হার্দিক। দল ঘোষণার আগেই যে রিপোর্ট সামনে এসেছিল, তাতে বলা হচ্ছিল আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজে হয়তো মাঠের বাইরেই থাকতে হবে হার্দিককে। সেই মতোই তিনি এই সিরিজ়েও সুযোগ পেলেন না। ব্যাটিং ও ফিল্ডিংয়ের ক্ষেত্রে নতুন করে হার্দিকের কোনও সমস্যা হয়নি। কিন্তু চিকিৎসকরা তাঁকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলেছেন। সেই কারণেই আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা আফগানিস্তান সিরিজে বঢোদরার অলরাউন্ডারকে দেখা যাবে না।
আফগানিস্তানের বিরুদ্ধে ১৩ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্য়াচটি হবে অরুণ জেটলি স্টেডিয়ামে। এরপর ১৫ ও ১৭ সেপ্টেম্বর সিরিজের পরের দু'টো ম্যাচ। তবে উল্লেখযোগ্য বিষয় হল ভারতের মাটিতে খেলা হলেও, এই সিরিজ় আফগানদের হোম সিরিজ় হিসাবেই গণ্য করা হবে।
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
IND vs AFG: ফিরলেন বুমরা, আফগানিস্তানের বিরুদ্ধেও নেই হার্দিক, টি-২০ সিরিজ়ের দল ঘোষণা - ABP Ananda
IND vs AFG: ফিরলেন বুমরা, আফগানিস্তানের বিরুদ্ধেও নেই হার্দিক, টি-২০ সিরিজ়ের দল ঘোষণা ABP Ananda
1 week agoIND vs AFG T20: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের, ফিরলেন সঞ্জু স্যামসন, জায়গা বৈভব সূর্যবংশীরও - Indian Express Bengali
IND vs AFG T20: আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের, ফিরলেন সঞ্জু স্যামসন, জায়গা বৈভব সূর্যবংশীরও Indian Express Bengali
1 week agoInd vs Afg: ভারতে প্রথমবার খেলবেন বৈভব সূর্যবংশী, আফগানিস্তানের বিরুদ্ধে দলে ফিরলেন সঞ্জুও - News18 Bengali
Ind vs Afg: ভারতে প্রথমবার খেলবেন বৈভব সূর্যবংশী, আফগানিস্তানের বিরুদ্ধে দলে ফিরলেন সঞ্জুও News18 Bengali
1 week ago