Durga Puja 2026: কাদামাখা শরীরে খাড়া বাঁশ বেয়ে ওঠার টানটান প্রতিযোগিতা, জয় করলেই মিলবে নগদ টাকা! রাজবাড়িতে এ কেমন খেলা? ছবিতে দেখুন - News18 Bengali
Durga Puja 2026: কাদামাখা শরীরে খাড়া বাঁশ বেয়ে ওঠার টানটান প্রতিযোগিতা, জয় করলেই মিলবে নগদ টাকা! রাজবাড়িতে এ কেমন খেলা? ছবিতে দেখুন News18 Bengali
First reported 1 week ago · latest update 6 days ago
বাঁশের মাথায় আছে গোপন পুঁটলি, খুঁজতে হবে তা! কাদামাখা শরীরে লম্বা বাঁশ বেয়ে ওঠার লড়াই, ডগায় মিললেই নগদ ৫০১! বৈকুণ্ঠপুর রাজবাড়ির ৫১৭ বছরের দুর্গাপূজায় আজও অমলিন অভিনব লোকাচার। জন্মাষ্টমীর উৎসব কাটতে না কাটতেই ঢাকের বোল আর শাঁখের মঙ্গলধ্বনিতে মুখরিত হয়ে উঠল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গণ। শনিবার শাস্ত্রীয় বিধিবিধান ও শতাব্দীপ্রাচীন রাজকীয় পরম্পরা মেনে ভক্তিভরে সম্পন্ন হল দেবীর কাঠামো পুজো। (ছবি ও তথ্য – সুরজিৎ দে)
তবে চিরাচরিত পুজো-অর্চনার চেয়েও এদিন রাজবাড়ি চত্বরে উপস্থিত ভক্তদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল শতবর্ষ প্রাচীন এক লোকায়ত ঐতিহ্য ‘কাঁদো খেলা’। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাখন হাঁড়ি ভাঙার অনুষঙ্গকে মনে করিয়ে দেওয়া এই বিশেষ লোকাচারে শামিল হন আট থেকে আশি সকলেই।
এই খেলার আসল রোমাঞ্চ ও টানটান উত্তেজনা লুকিয়ে থাকে কাঁদোর প্রান্ত ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক বিশালাকার লম্বা বাঁশের মাথায়। সেই বাঁশের চূড়ায় আগেই সযত্নে বেঁধে রাখা হয় একটি গোপন পুঁটলি, যার ভেতরে লুকিয়ে থাকে নগদ ৫০১ টাকার আর্থিক পুরস্কার। কাদামাখা পিচ্ছিল শরীরে সেই বাঁশ বেয়ে ওপরে ওঠার এক তুমুল প্রতিযোগিতা শুরু হয়। সমস্ত বাধা পেরিয়ে যিনি সবার আগে সেই পুঁটলি নামিয়ে আনতে পারেন, তিনিই ছিনিয়ে নেন এই আর্থিক পুরস্কার ও সম্মান।
রাজবাড়ির পুরোহিত শিবু ঘোষাল বলেন, দেবীর মৃন্ময়ী রূপ গড়ার ধর্মীয় তাৎপর্য। ‘কাঁদো খেলা’ শেষ হওয়ার পর সেই মাঠের কাদা-মাটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সংগ্রহ করে রাখা হয়। পরবর্তীতে মৃৎশিল্পীরা নির্দিষ্ট বিধি মেনে এই মাটি রাজবাড়ির মূল দুর্গাপ্রতিমা তৈরির মাটির সঙ্গে মিশিয়ে দেন।
ঐতিহাসিক এই মহোৎসবকে কেন্দ্র করে শনিবার দিনভর রাজবাড়ি চত্বরে ভক্ত ও সাধারণ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুজো ও কাঁদো খেলা শেষে উপস্থিত ভক্তদের হাতে তুলে দেওয়া হয় রাজবাড়ির ঐতিহ্যবাহী প্রসাদী খিচুড়ি ভোগ। আধুনিকতার আগ্রাসনে যখন বহু আচার ফিকে হয়ে আসছে, তখন উত্তরবঙ্গের বুকে ৫১৭ বছরের এই প্রাচীন উৎসব আজও অমলিন ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। (ছবি ও তথ্য – সুরজিৎ দে)
Citations · 4 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
Durga Puja 2026: কাদামাখা শরীরে খাড়া বাঁশ বেয়ে ওঠার টানটান প্রতিযোগিতা, জয় করলেই মিলবে নগদ টাকা! রাজবাড়িতে এ কেমন খেলা? ছবিতে দেখুন - News18 Bengali
Durga Puja 2026: কাদামাখা শরীরে খাড়া বাঁশ বেয়ে ওঠার টানটান প্রতিযোগিতা, জয় করলেই মিলবে নগদ টাকা! রাজবাড়িতে এ কেমন খেলা? ছবিতে দেখুন News18 Bengali
1 week agoDurga Puja 2026: পুজোর খাদ্যাভ্যাসে বিধিনিষেধ? থিমের পুজোয় না? অনুদান পাবে পুজো কমিটি? দুর্গাপুজো নিয়ে কী নীতি সরকারের? মেগা বৈঠক - Zee News
Durga Puja 2026: পুজোর খাদ্যাভ্যাসে বিধিনিষেধ? থিমের পুজোয় না? অনুদান পাবে পুজো কমিটি? দুর্গাপুজো নিয়ে কী নীতি সরকারের? মেগা বৈঠক Zee News
1 week agoDurga Puja 2026: পুজোর মুখে তুমুল ব্যস্ততা, কীভাবে তৈরি হয় দেবী দুর্গার গয়না? আসল ফর্মুলা ফাঁস করলেন শোলাগ্রামের শিল্পীরা - News18 Bengali
Durga Puja 2026: পুজোর মুখে তুমুল ব্যস্ততা, কীভাবে তৈরি হয় দেবী দুর্গার গয়না? আসল ফর্মুলা ফাঁস করলেন শোলাগ্রামের শিল্পীরা News18 Bengali
1 week agoDurga Puja 2026: পুজো আর এক মাস... দিনরাত এক করে প্রতিমা গড়ছেন মহিলা শিল্পী! তার মাঝে সামলাচ্ছেন সংসারও - News18 Bengali
Durga Puja 2026: পুজো আর এক মাস... দিনরাত এক করে প্রতিমা গড়ছেন মহিলা শিল্পী! তার মাঝে সামলাচ্ছেন সংসারও News18 Bengali
6 days ago