Nandigram‑Rezinhge by‑election scheduled before Puja season
State election officials announced that a by‑election will be held in the Nandigram‑Rezinhge constituency ahead of the upcoming Puja festivities. All outlets report the same date and that the Election Commission will later disclose the results.
First reported 1 week ago · latest update 1 week agoপুজোর আগেই রাজ্যে উপনির্বাচন। ৬ অক্টোবর উপনির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে। ৯ অক্টোবর ফল ঘোষণা। সোমবারই দিল্লির নির্বাচন সদন থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গের দুই কেন্দ্রের পাশাপাশি তামিলনাড়ুর দুই বিধানসভা কেন্দ্র ও পুদুচেরির এক কেন্দ্রে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ভোট হবে অসমের নগাঁও লোকসভা কেন্দ্রেও।
১. পশ্চিমবঙ্গ: নন্দীগ্রাম, রেজিনগর
২. তামিলনাড়ু: মাদুরানটাকম, ধারাপুরম
৪. অসম: নগাঁও (লোকসভা কেন্দ্র)
গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম ও ভবানীপুর থেকে লড়েছিলেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। দুই কেন্দ্র থেকেই জয়ী হন তিনি। ভোটে জিতে মুখ্যমন্ত্রী হন শুভেন্দু। এ দিকে দুই কেন্দ্রে জেতার পরে একটি কেন্দ্র ছাড়তেই হতো। ভবানীপুরকেই বেছে নেন শুভেন্দু। তবে গত কয়েক মাসে নন্দীগ্রামকে এক মুহূর্তের জন্য নজরছাড়া করেননি তিনি।
চলতি মাসের শুরুতেই শুভেন্দু নন্দীগ্রাম থেকে বলেছিলেন, ‘রেকর্ড ভাঙবেন তো? মনে আছে–– আমাকে ৮২ হাজার ভোটে একবার (২০১৬ সালে) জিতিয়েছিলেন। এ বার রেকর্ড ভাঙতে হবে। ফলতাকে হারাবেন? ফলতার উপরে যাবেন? আমাকে দু’হাত তুলে কথা দিন। আমি রাজ্যের উন্নয়ন করব, কিন্তু নন্দীগ্রাম অগ্রাধিকারে ১ নম্বর জায়গায় থাকবে।’ কে এ বার নন্দীগ্রামে বিধায়ক পদপ্রার্থী হন, নজর সে দিকেই।
অন্যদিকে রেজিনগর ও নওদা থেকে ভোটে লড়ে জিতেছিলেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর। দুই কেন্দ্রেই জেতেন তিনি। বেছে নেন নওদা। রেজিনগরে এ বার উপনির্বাচন।
মনোনয়নের স্ক্রুটিনি: ১৭.৯.২০২৬
প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন: ১৯.৯.২০২৬
১১.১০.২০২৬-এর মধ্যে ভোটপ্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
পুজোর আগেই রাজ্যে ভোট, নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন - Ei Samay
পুজোর আগেই রাজ্যে ভোট, নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচন Ei Samay
1 week agoপুজোর আগেই ফের ভোটের দামামা রাজ্যে, নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের দিনঘোষণা - Sangbad Pratidin
পুজোর আগেই ফের ভোটের দামামা রাজ্যে, নন্দীগ্রাম-রেজিনগরে উপনির্বাচনের দিনঘোষণা Sangbad Pratidin
1 week ago৬ অক্টোবর নন্দীগ্রাম, রেজিনগরে উপনির্বাচন, ফল ঘোষণা কবে? জানিয়ে দিল নির্বাচন কমিশন - News18
৬ অক্টোবর নন্দীগ্রাম, রেজিনগরে উপনির্বাচন, ফল ঘোষণা কবে? জানিয়ে দিল নির্বাচন কমিশন News18
1 week ago