T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 86 3 outlets citing General IN

Recent Developments in Bengali Sports and Entertainment

Reports cover multiple topics, including Delhi Capitals owner Parth Jindal addressing rumors regarding KL Rahul's future, Bengal's victory in a pre-season tournament in Puducherry, and actor Khairul Basar's departure from the film 'Bhalobashar Morshum'.

First reported 1 week ago · latest update 4 hours ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Anandabazar Patrika Authority 88

ঘরে ফিরেছেন ঋষভ পন্থ। আইপিএলের আগামী মরসুমের আগে লখনউ সুপার জায়ান্টস থেকে আবার দিল্লি ক্যাপিটালসের ফিরেছেন তিনি। স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়েছিল, পন্থ ফেরায় দল ছাড়তে পারেন লোকেশ রাহুল। সেই জল্পনায় জল ঢাললেন দিল্লির অন্যতম মালিক পার্থ জিন্দল।

রাহুলকে নেওয়ার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী কলকাতা নাইট রাইডার্স। বিশেষ করে অজিঙ্ক রাহানে অবসর নেওয়ার পর অধিনায়ক ও ওপেনারের বিকল্প খুঁজছে কলকাতার দল। তারা নাকি দিল্লির সঙ্গে কথাও বলেছে। তবে জিন্দল স্পষ্ট করে দিয়েছেন, রাহুল কোথাও যাচ্ছেন না।

এক্স হ্যান্ডলে জিন্দল লেখেন, “কেএল দিল্লির জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমার দেখা ভাল ব্যক্তিদের মধ্যে একজন। ও সব সময় নিজের আগে দলকে রাখে। আমাদের একটা কাজ বাকি আছে। দিল্লিকে গর্বিত করতে একসঙ্গে কাজ করব আমরা।”

আইপিএলের প্রথম বছর থেকে খেললেও এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি। কাজ বাকি বোঝাতে সেই কথাই বলেছেন জিন্দল। তাঁর এই কথা থেকে স্পষ্ট, রাহুল দিল্লি ছাড়ছেন না।

জিন্দলের পোস্টের জবাবও দিয়েছেন তিনি। একটি ভিডিয়োবার্তায় রাহুল বলেছেন, “ধন্যবাদ। আগামী মরসুমের জন্য আর তর সইছে না।”

গত দুই মরসুমেই ৫০০ রানের বেশি করেছেন রাহুল। পন্থ দলে ফেরায় তিনিই উইকেটের পিছনে থাকবেন। ফলে রাহুলের উপর থেকে চাপ কমবে। বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে খেলবেন তিনি। ওপেনিং জুটিতে পন্থ ও রাহুলকে দেখা যেতে পারে। সে ক্ষেত্রে বিধ্বংসী ওপেনিং জুটি পাবে দিল্লি। সেই সব পরিকল্পনা থাকাতেই হয়তো রাহুলকে ছাড়ছে না দিল্লি। অন্তত আরও একটি মরসুম সেখানেই থাকবেন ভারতীয় ক্রিকেটার।

↗ Read the original at Anandabazar Patrika

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

88 Anandabazar Patrika ★ most authoritative citation

পন্থ দিল্লিতে ফেরায় কি দল ছাড়ছেন রাহুল, পরের মরসুমে কেকেআরের জার্সিতে? স্পষ্ট জবাব মালিক পার্থ জিন্দলের - Anandabazar Patrika

পন্থ দিল্লিতে ফেরায় কি দল ছাড়ছেন রাহুল, পরের মরসুমে কেকেআরের জার্সিতে? স্পষ্ট জবাব মালিক পার্থ জিন্দলের Anandabazar Patrika

1 week ago
80 Google News Bengali Sports

পুদুচেরিতে প্রাক-মরসুম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা - Aaro Ananda

পুদুচেরিতে প্রাক-মরসুম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলা Aaro Ananda

3 days ago
80 Google News Bengali Entertainment

‘ভালোবাসার মরসুম’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ালেন খায়রুল বাসার, নির্মাতার বিস্ময় - Times Today BD

‘ভালোবাসার মরসুম’ সিনেমা থেকে হঠাৎ সরে দাঁড়ালেন খায়রুল বাসার, নির্মাতার বিস্ময় Times Today BD

4 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app