ভারত জিতেছে মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ
ভারতীয় মহিলা ক্রিকেট দল এশিয়া কাপ জয় করে ইতিহাস তৈরি করেছে। টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের সাথে বিভিন্ন ঘটনা এবং ট্রফি প্রদান অনুষ্ঠান নিয়ে বিতর্ক ও আলোচনার সৃষ্টি হয়েছে।
First reported 6 days ago · latest update 20 hours ago
পুরুষদের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তথা এশীয় ক্রিকেট কাউন্সিলেন প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেছিলেন সূর্যকুমার যাদবরা। ট্রফি নিয়ে চলে গিয়েছিলেন ক্ষুব্ধ নকভি।
পুরুষদের পর মহিলাদের এশিয়া কাপেও সেই একই চিত্র। এবার পাক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করলেন ভারতের মেয়েরা।
রবিবার দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর মঞ্চে উঠে ট্রফি নিলেন না হরমনপ্রীত কৌর।
সেই সঙ্গে মঞ্চে উঠে পদক নিলেন না ভারতীয় ক্রিকেটারদের কেউই। শ্রীলঙ্কার ক্রিকেটারেরা রানার আপ ট্রফি নেওয়ার পরই সঞ্চালক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইতি টানেন।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তান যুদ্ধ বাঁধে। তারপর থেকেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট মাঠে আইসিসি বা এসিসি-র প্রতিযোগিতায় মুখোমুখি হলেও পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করার পথে হাঁটছেন না ভারতীয় তারকারা।
পিসিবি প্রধান, যিনি পাকিস্তানের মন্ত্রীও, সেই নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করাটা সম্মিলিত ও প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত বলেজানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া।
দেবজিৎ সাইকিয়া বলেছেন, ‘এটা সুচিন্তিত সিদ্ধান্ত। এশীয় ক্রিকেট কাউন্সিলকে আগেই জানানো ছিল যে, ভারতীয় দল ট্রফি বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না। এটা প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত।’
বোর্ড সচিব আরও বলেছেন, ‘দেশে সকলের যা অনুভূতি, আর যা বর্তমান পরিস্থিতি, তাতে ভারতীয় বোর্ডের মনে হয়েছে প্রস্তাবিত পদ্ধতিতে ট্রফি নেওয়া অনুচিত হবে। প্লেয়াররা এর জন্য দায়ী নয়।’
এদিকে, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর নকভিকে দেখে বিদ্রুপ উড়ে এল গ্যালারি থেকে। বলা হল, ‘ট্রফি চোর নকভি।’ - IANS
Citations · 6 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
Womens Asia Cup: কেন নকভির হাত থেকে ট্রফি নিলেন না হরমনপ্রীতরা, জানালেন বোর্ড সচিব, মাঠে - bengali.abplive.com
Womens Asia Cup: কেন নকভির হাত থেকে ট্রফি নিলেন না হরমনপ্রীতরা, জানালেন বোর্ড সচিব, মাঠে bengali.abplive.com
20 hours agoWomens T20 Asia Cup: মহিলাদের এশিয়া কাপে শেষ চারের লড়াইয়ে কাদের বিরুদ্ধে নামবেন হরমনপ্রীতরা? - ABP Ananda
Womens T20 Asia Cup: মহিলাদের এশিয়া কাপে শেষ চারের লড়াইয়ে কাদের বিরুদ্ধে নামবেন হরমনপ্রীতরা? ABP Ananda
6 days agoWomens T20 Asia Cup: মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিতে আজ ভারতের সামনে বাংলাদেশ, কী - ABP Ananda
Womens T20 Asia Cup: মহিলাদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিতে আজ ভারতের সামনে বাংলাদেশ, কী ABP Ananda
4 days agoWomens Asia Cup: পাকিস্তান বোর্ড প্রধান নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার হরমনপ্রীতদের, - ABP Ananda
Womens Asia Cup: পাকিস্তান বোর্ড প্রধান নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার হরমনপ্রীতদের, ABP Ananda
1 day agoIndia Womens Cricket Team | চ্যাম্পিয়ন ভারত! Asia Cup জিতে ইতিহাস হরমনপ্রীতদের, শুভেচ্ছার বন্যা - News18
India Womens Cricket Team | চ্যাম্পিয়ন ভারত! Asia Cup জিতে ইতিহাস হরমনপ্রীতদের, শুভেচ্ছার বন্যা News18
1 day agoWomens Asia Cup : ভারতের ক্যাপ্টেনের সঙ্গে হ্যান্ডশেক করেননি, বাংলাদেশের সেই অধিনায়কের চাকরি যাচ্ছে! বড় সিদ্ধান্ত - bengali.news18.com
Womens Asia Cup : ভারতের ক্যাপ্টেনের সঙ্গে হ্যান্ডশেক করেননি, বাংলাদেশের সেই অধিনায়কের চাকরি যাচ্ছে! বড় সিদ্ধান্ত bengali.news18.com
1 day ago