Citizens seek assistance at West Bengal Chief Minister's public grievance redressal event
Individuals, including Baul singer Purna Das Baul and parents of a missing girl, presented grievances regarding land encroachment and a missing person case at the Chief Minister's public hearing. Opposition leader Suvendu Adhikari also intervened by contacting the Birbhum District Magistrate regarding the land dispute.
First reported 6 days ago · latest update 6 days ago
আগের দিনই বীরভূম জেলাশাসকের দ্বারস্থ হয়েছিলেন বাউলশিল্পী পূর্ণদাস বাউল। এ বার জমি দখলের অভিযোগ জানাতে সোজা মুখ্যমন্ত্রীর দরবারে পৌঁছে গেলেন সপুত্র। শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলে আশ্বস্ত বৃদ্ধ বাউলশিল্পী। তাঁর মন্তব্য, ‘‘জঙ্গলরাজ শেষ হয়েছে। আমি আশাবাদী যে মুখ্যমন্ত্রী সকলের জন্য ভাল করবেন।’’
মঙ্গলবারই একই ইস্যু নিয়ে জেলাশাসক দফতরে গিয়েছিলেন পূর্ণদাস এবং তাঁর পুত্র দিব্যেন্দু। তাঁদের অভিযোগ, বীরভূমের ইলামবাজারের কামারপাড়া এলাকায় তাঁদের প্রায় চার বিঘা জমি দীর্ঘদিন ধরে এক ব্যক্তি বেআইনি ভাবে দখল করে রেখেছেন। ওই নিয়ে অনেক বার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু ফয়সলা হয়নি। পিতা-পুত্রের আঙুল বীরভূমের একদা প্রভাবশালী তৃণমূল নেতৃত্বের দিকে। দিব্যেন্দু জানিয়ে দেন, অনুব্রত মণ্ডল, চন্দ্রনাথ সিংহের মতো নেতাদের মদত ছাড়া এই কাজ করতে সাহস পেতেন না তিনি।
বুধবার সল্টলেকে মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে পিতা-পুত্র জানান, ওই জমিতে বাউল সংস্কৃতি ও বাউলদের শিক্ষার প্রসারে কাজ করতে চান তাঁরা। পূর্ণদাস বাউলকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি সেখান থেকেই বীরভূমের জেলাশাসকের সঙ্গে ফোনে কথা বলেন। দিব্যেন্দু জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁরা খুশি। আশ্বাস পেয়েছেন। একই কথা বলেন তাঁর বাবা-ও।
পূর্ণদাস বাউল জানান, সাতের দশকে ইলামবাজার থানার কামারপাড়া মৌজায় রাস্তার ধারে চার বিঘা মতো জমি কিনেছিলেন। ২০০৬ সালের পর থেকে ওই জমিটি জবরদখল হতে থাকে। তিনি এবং তাঁর পরিবারের সদস্যেরা জেলাশাসক, ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের কাছে গিয়েছেন। কয়েক দফায় অভিযোগ করেছেন। তৃণমূল সরকারের আমলে আশ্বাসও পান। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ২০২১ সালের অক্টোবরে ইলামবাজারে গিয়ে জমি দখলের অভিযোগ নিয়ে তিনি সরব হন। কিন্তু জমি আর ফিরে পাননি।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে পূর্ণদাস বলেন, ‘‘সারা রাজ্যে জঙ্গলরাজ শেষ হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায় আশ্বাস পেয়েছি। এ বার নিশ্চয়ই কাজ হবে... আমি আশাবাদী।’’
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
জমি দখলের অভিযোগ নিয়ে ‘জনতার দরবারে’ পূর্ণদাস বাউল, সল্টলেক থেকে বীরভূমের জেলাশাসককে ফোন শুভেন্দুর - Anandabazar Patrika
জমি দখলের অভিযোগ নিয়ে ‘জনতার দরবারে’ পূর্ণদাস বাউল, সল্টলেক থেকে বীরভূমের জেলাশাসককে ফোন শুভেন্দুর Anandabazar Patrika
6 days agoচার বিঘা জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ পূর্ণদাস বাউল, কী বললেন শুভেন্দু? - Ei Samay
চার বিঘা জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ পূর্ণদাস বাউল, কী বললেন শুভেন্দু? Ei Samay
6 days agoবুকে নিখোঁজ মেয়ের ছবি, খোঁজ পেতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সিউড়ির অসহায় বাবা-মা - Sangbad Pratidin
বুকে নিখোঁজ মেয়ের ছবি, খোঁজ পেতে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সিউড়ির অসহায় বাবা-মা Sangbad Pratidin
6 days ago