T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 85 3 outlets citing Sports IN

भारत-अफगानिस्तान टी-२० श्रृंखला: मैच और टीम चयन पर अपडेट

भारत और अफगानिस्तान के बीच पहले टी-२० मैच के आयोजन और टीम चयन को लेकर विभिन्न खबरें सामने आई हैं। रिपोर्टों में मैच के समय में बदलाव की अटकलों और भारतीय टीम के टॉस जीतकर गेंदबाजी करने के फैसलों का उल्लेख किया गया है।

First reported 4 days ago · latest update 1 day ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Sangbad Pratidin Authority 81

নয়াদিল্লির ভারত মণ্ডপমে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের কারণে ১৩ সেপ্টেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ (India vs Afghanistan) আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রিকস সম্মেলনের কারণে বিদেশি প্রতিনিধি, ভিভিআইপিদের যাতায়াত নিয়ন্ত্রণে রাজধানীতে বিপুল সংখ্যক ট্র্যাফিক পুলিশ মোতায়েন থাকবে। তাই ম্যাচটি অন্য কোনও দিনে পিছিয়ে দেওয়ার জন্য দিল্লি ক্রিকেট সংস্থাকে (ডিডিসিএ) অনুরোধ করেছে দিল্লি ট্র্যাফিক পুলিশ।

শুক্রবার দিল্লি ট্র্যাফিক পুলিশের কেন্দ্রীয় রেঞ্জের ডেপুটি কমিশনার ডিডিসিএ-কে পাঠানো চিঠিতে জানিয়েছেন, ১১ থেকে ১৩ সেপ্টেম্বর দিল্লিতে ব্রিকস সম্মেলন হবে। ওই সময়ে বিদেশি প্রতিনিধি ও ভিভিআইপিদের নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াতের জন্য বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি ১৩ সেপ্টেম্বরের ম্যাচ দেখতে প্রায় ২৫ থেকে ৩৫ হাজার দর্শক আসতে পারেন। তাই একই সময়ে ব্রিকস সম্মেলন এবং ক্রিকেট ম্যাচ সামলানো কঠিন হয়ে উঠতে পারে।

চিঠিতে বলা হয়েছে, ‘অরুণ জেটলি স্টেডিয়াম ও আশপাশের এলাকায় এমনিতেই যানবাহন ও পথচারীদের ভিড় থাকে। ম্যাচের সময় অতিরিক্ত গাড়ি চলাচল এবং বিএসজেড মার্গ, মাতা সুন্দরী কলেজ, রাজঘাট ও বাল ভবনের কাছে বেশি গাড়ি পার্ক করা হলে রাস্তার জায়গা কমে যাবে। ফলে ওই এলাকায় যানজটের সম্ভাবনা বাড়তে পারে।’

চিঠিতে বলা হয়েছে, ‘অরুণ জেটলি স্টেডিয়াম, ডিডিইউ মার্গ, বিএসজেড মার্গ, মিন্টো রোড, কমলা মার্কেট এবং সংলগ্ন এলাকায় এমনিতেই যানবাহন ও পথচারীদের যথেষ্ট চাপ থাকে। ম্যাচকে কেন্দ্র করে অতিরিক্ত যান চলাচল এবং বিএসজেড মার্গ, মাতা সুন্দরী কলেজ, রাজঘাট ও বাল ভবনের আশপাশে পার্কিংয়ের চাপ পড়লে রাস্তার জায়গা কমে গিয়ে যানজটের সম্ভাবনা বাড়বে।’

শুধু যানজট নয়, ম্যাচের নিরাপত্তা ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ নিয়েও পুলিশের উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। ব্রিকস সম্মেলনের কারণে দিল্লি ট্র্যাফিক পুলিশের বেশির ভাগ সদস্যই ভিভিআইপি-ভিআইপি যাতায়াত, রাস্তা পরিষ্কার রাখা, যানবাহন নিয়ন্ত্রণ এবং বিভিন্ন জায়গায় ডাইভারশন সামলানোর কাজে ব্যস্ত থাকবেন। এর মধ্যে ২৫-৩৫ হাজার দর্শকের ক্রিকেট ম্যাচ হলে পার্কিংয়ে সমস্যা হবে। তাই ভিড় সামলানো কঠিন হয়ে পড়বে। পাশাপাশি স্বাভাবিক যান চলাচল বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে।

এই পরিস্থিতিতে পুলিশের আবেদন, ‘ব্রিকস সম্মেলনের গুরুত্বের কথা মাথায় রেখে ডিডিসিএ-কে অনুরোধ করা হচ্ছে, ১৩ সেপ্টেম্বরের ম্যাচটি না করে ব্রিকস সম্মেলন মিটে যাওয়ার পর সুবিধামতো অন্য কোনও দিনে ম্যাচটি আয়োজন করা হোক।’ চিঠিতে বলা হয়েছে, ম্যাচের সূচি বদলালে ট্র্যাফিক পুলিশের সীমিত কর্মী দিয়েই পরিস্থিতি আরও ভালোভাবে সামলানো যাবে। বিদেশি প্রতিনিধি, ভিভিআইপি এবং সাধারণ মানুষও নিরাপদে ও সহজে যাতায়াত করতে পারবেন। এখন ডিডিসিএ এই অনুরোধে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেটমহল।

↗ Read the original at Sangbad Pratidin

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

81 Sangbad Pratidin ★ most authoritative citation

রবিবার হচ্ছে না ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি! বড়সড় সিদ্ধান্ত দিল্লি পুলিশের - Sangbad Pratidin

রবিবার হচ্ছে না ভারত-আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি! বড়সড় সিদ্ধান্ত দিল্লি পুলিশের Sangbad Pratidin

4 days ago
80 Google News Bengali Sports

চোট নেই, তবু আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে কেন নেই বৈভব? ইঙ্গিত দিয়ে দিলেন অধিনায়ক শ্রেয়স - Anandabazar Patrika

চোট নেই, তবু আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে কেন নেই বৈভব? ইঙ্গিত দিয়ে দিলেন অধিনায়ক শ্রেয়স Anandabazar Patrika

1 day ago
78 Bartaman

প্রথম টি২০: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ আফগানিস্তান) - Bartaman Patrika

প্রথম টি২০: টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ আফগানিস্তান) Bartaman Patrika

1 day ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app