T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 105 4 outlets citing Politics IN

তৃণমূলের প্রতীক বিতর্ক ও নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে রাজনৈতিক তরজা

তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীকের মালিকানা নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও দলের একাংশের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে। পাশাপাশি, নন্দীগ্রামের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হওয়া নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মন্তব্য করেছেন, যার প্রেক্ষিতে দলের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া জানানো হয়েছে। নির্বাচন কমিশন উভয় পক্ষকে ১৬ই তারিখের মধ্যে চূড়ান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

First reported 3 days ago · latest update 1 day ago
T.A.M verified this synthesis across 4 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
ABP Ananda Authority 84

কলকাতা : নন্দীগ্রাম উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হলে আমরা প্রার্থী দেব না, বৃহস্পতিবারই জানিয়েছিলেন ঋতব্রত-তৃণমূলের বিধায়ক আখরুজ্জমান । আর আজ, শুক্রবার, সেই একই সুরে কথা বললেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বললেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামের উপনির্বাচনে লড়েন তাহলে নন্দীগ্রামে আমরা প্রার্থী দেব না''।

কেন এমন বক্তব্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের? বিধায়কের যুক্তি, ''এবারের বিধানসভা নির্বাচনে নিজের বুথে, নিজের পাড়ায় হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উপনির্বাচনে তিনি প্রার্থী হলে, আমরা প্রার্থী প্রত্যাহার করব। আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় উপনির্বাচনে জেতার রেকর্ড ধরে রাখুন''। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কৌশলী মন্তব্য বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এর আগে এ-প্রসঙ্গে ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রাম থেকে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে তাঁর সেই স্বপ্নপূরণ ও না জেতার যন্ত্রণার কথা মাথায় রেখে ওই আসন থেকে প্রার্থী দেবে না ঋতব্রত শিবির।

মমতা বন্দ্যোপাধ্যায় যদি নন্দীগ্রামে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে তাঁর সেই স্বপ্নপূরণ ও না জেতার যন্ত্রণার কথা মাথায় রেখে ওই আসন থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেবে ঋতব্রত শিবির। আখরুজ্জামান বলেন, 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যদি নন্দীগ্রামে প্রার্থী হন, তাঁর স্বপ্নপূরণের জন্য আমরা সরে দাঁড়াব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর না জেতার যে যন্ত্রণা, তার জন্য ওখানে প্রার্থী পদ প্রত্যাহার করে নেব।' ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রেই তৎকালীন মুখ্যমন্ত্রী ও তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ হাজার ৯৫৬ ভোট হারান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

এক ভোট মিটতে না মিটতেই, বেজে গেছে আরও এক ভোটের দামামা। পুজোর আগেই রাজ্যে হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। আগামী ৬ অক্টোবর , রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচন হবে। ইতিমধ্যেই নন্দীগ্রামে জয় নিয়ে আত্মবিশ্বাসী সুর শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীর কথায়। তিনি বলেন, তোষণের রাজনীতি অনেক হয়েছে। এই তোষণের রাজনীতি করেছেন বলে, আপনাদের সংখ্যা ওইটুকু হয়ে গেছে, তার মধ্যেও চারটে বাদ। আর আমাদের সংখ্য়া বাড়তে বাড়তে এখনই তো ২০৭। উপনির্বাচনের পর সেটা ৮ কি ৯ হবে, সেটা পরের সেশনে দেখা যাবে।

জোড়াফুলের মালিকানা কার? এই নিয়ে শনিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হবে তৃণমূলের দুই গোষ্ঠীর। বৈঠকে যোগ দিতে দিল্লি রওনা দিয়েছেন ঋতব্রতপন্থী তৃণমূলের নেতারা। নন্দীগ্রামের মনোনয়ন পেশের আগেই ফয়সালা হয়ে যাবে প্রতীক নিয়ে ? জোড়াফুল প্রতীক পাওয়ার ব্যাপারে আশাবাদী ঋতব্রতরা। এরই মাঝে এমন মন্তব্য তাঁর।

↗ Read the original at ABP Ananda

Citations · 6 reports from 4 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

84 ABP Ananda ★ most authoritative citation

নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়লে ... জোড়াফুলের মালিকানার লড়াইয়ের মাঝেই ঋতব্রতর বড় ঘ - ABP Ananda

নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লড়লে ... জোড়াফুলের মালিকানার লড়াইয়ের মাঝেই ঋতব্রতর বড় ঘ ABP Ananda

3 days ago
84 ABP Ananda

Ritabrata Banerjee: 'বাড়ির লোকেরাও সবাই ভোট দিয়েছে কি না, এ নিয়ে প্রশ্ন আছে', মমতাকে কটাক্ষ ঋতব্রতর - ABP Ananda

Ritabrata Banerjee: 'বাড়ির লোকেরাও সবাই ভোট দিয়েছে কি না, এ নিয়ে প্রশ্ন আছে', মমতাকে কটাক্ষ ঋতব্রতর ABP Ananda

3 days ago
84 ABP Ananda

Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর - ABP Ananda

Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর ABP Ananda

2 days ago
82 Eisamay

‘আইনস্টাইনে বিশ্বাসী, মমতায় না’, মন্তব্য ঋতব্রতর, দ্রুত সিদ্ধান্তের আর্জিও জানালেন কমিশনের কাছে - Ei Samay

‘আইনস্টাইনে বিশ্বাসী, মমতায় না’, মন্তব্য ঋতব্রতর, দ্রুত সিদ্ধান্তের আর্জিও জানালেন কমিশনের কাছে Ei Samay

2 days ago
81 Sangbad Pratidin

‘জোড়াফুলেই লড়ব’, প্রতীক-যুদ্ধে ঋতব্রতর ‘বাপের সম্পত্তি’র পালটা মমতাপন্থী সাংসদ কল্যাণের - Sangbad Pratidin

‘জোড়াফুলেই লড়ব’, প্রতীক-যুদ্ধে ঋতব্রতর ‘বাপের সম্পত্তি’র পালটা মমতাপন্থী সাংসদ কল্যাণের Sangbad Pratidin

2 days ago
78 Bartaman

উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা মমতার, আজ বৈঠকে ঋতব্রতরা, দু’পক্ষের চূড়ান্ত নথি পেশের শেষদিন ১৬ই: কমিশন - Bartaman Patrika

উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা মমতার, আজ বৈঠকে ঋতব্রতরা, দু’পক্ষের চূড়ান্ত নথি পেশের শেষদিন ১৬ই: কমিশন Bartaman Patrika

1 day ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app