শেয়ার বাজারে পতন অব্যাহত, কেন ক্ষত বাড়ছে দালাল স্ট্রিটে? - Ei Samay
শেয়ার বাজারে পতন অব্যাহত, কেন ক্ষত বাড়ছে দালাল স্ট্রিটে? Ei Samay
First reported 5 days ago · latest update 12 hours ago
দেশের শেয়ার বাজারে ধস অব্যাহত থাকল সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে। দুই স্টক এক্সচেঞ্জেরই বেঞ্চমার্চ ইনডেক্স শুক্রবার কমেছিল ১ শতাংশ। যদিও বাজার বন্ধের সময় এই পতনের মাত্রা কিছুটা সামলেছে। এর জেরে বাজার খোলার সময়ের তুলনায় বন্ধের সময় পতনের মাত্রা কম রয়েছে।
শুক্রবার বাজার বন্ধের সময় সেনসেক্স রয়েছে ৭৪,৭৮২ পয়েন্টে। শেষ ক্লোজ়িংয়ের তুলনায় তা কমেছে ১২১ পয়েন্ট বা ০.১৬ শতাংশ। এ দিনের ট্রেডিংয়ে সেনসেক্স নেমেছিল ৭৪০ পয়েন্টের বেশি। এ সপ্তাহের শেষে নিফটি৫০ রয়েছে ২৩,৩৯৮ পয়েন্টে। শুক্রবার তা কমেছে ৭৯ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ। এ দিন নিফটি৫০ নেমেছিল ২৫০ পয়েন্টের আশপাশে। এই তথ্যই বুঝিয়ে দিচ্ছে, পতন হলেও সেনসেক্স ও নিফটি৫০ দিনের সর্বনিম্ন স্তর থেকে অনেকটাই রিকোভারি করতে সমর্থ হয়েছে। এই পতনের জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড স্টকগুলির সম্মিলিত মার্কেট ক্যাপ কমেছে ৬ লক্ষ কোটি টাকা।
সেনসেক্স ও নিফটি৫০-র পাশপাশি বাজারের বৃহত্তর পরিস্থিতিও ছিল দুর্বল। স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইনডেক্সগুলির পয়েন্ট কমেছে ১.৫ শতাংশের আশাপাশে। সেক্টরাল ইনডেক্সগুলির মধ্যেই মিক্সড পারফরম্যান্স দেখা গিয়েছে। সকালে নিফটি আইটি বাদে সমস্ত সেক্টরাল ইনডেক্স ডাউন ছিল। বাজার বন্ধের সময় আইটি ছাড়াও নিফটি-তে প্রাইভেট ব্যাঙ্ক, ক্যাপিটাল মার্কেট, মিডিয়া, সার্ভিসেস সেক্টর, ফিনানশিয়াল সার্ভিস পজ়িটিভে ফিরেছে। তবে নিফটি-তে রিয়েলটি, মেটাল, কমোডিটিজ়, অটো, অয়েল অ্যান্ড গ্যাস, এনার্জি, ডিফেন্সের মতো সেক্টরাল ইনডেক্স ডাউন রয়েছে।
শেয়ার বাজারে পতনের পিছনে একাধিক কারণ উঠে এসেছে বিশেষজ্ঞদের বিশ্লেষণে। যার মধ্যে প্রধান কারণ হলো পশ্চিম এশিয়ায় অশান্তি। পশ্চিম এশিয়ার পরিস্থিতি নতুন করে অশান্ত হতে শুরু করেছে। এর জেরে অশোধিত জ্বালানি তেলের দাম নতুন করে বাড়ছে। ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ১০৮ ডলারে পৌঁছে গিয়েছে। এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। এর পাশাপাশি বিভিন্ন প্রথম সারির অধিকাংশ দেশের শেয়ার বাজার শুক্রবার ডাউন রয়েছে। এর প্রভাবও দালাল স্ট্রিটে পড়েছে বলে মত বিশেষজ্ঞদের।
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
শেয়ার বাজারে পতন অব্যাহত, কেন ক্ষত বাড়ছে দালাল স্ট্রিটে? - Ei Samay
শেয়ার বাজারে পতন অব্যাহত, কেন ক্ষত বাড়ছে দালাল স্ট্রিটে? Ei Samay
5 days agoবাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে পতন ভারতের! দুই নম্বরে উঠে এল আমেরিকা, কেন? - Sangbad Pratidin
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে পতন ভারতের! দুই নম্বরে উঠে এল আমেরিকা, কেন? Sangbad Pratidin
3 days agoটাকার দামে পতন, চাঙ্গা শেয়ারবাজার - Bartaman Patrika
টাকার দামে পতন, চাঙ্গা শেয়ারবাজার Bartaman Patrika
12 hours ago