West Bengal Government Announces Official Holiday for Vishwakarma Puja
The West Bengal government has issued an official notification declaring a public holiday for Vishwakarma Puja on Friday. While reports confirm the holiday date, political commentary regarding the event has also emerged from opposition figures.
First reported 3 days ago · latest update 3 hours from nowএই সময়: সাধারণত ফি বছর বিশ্বকর্মা পুজো হয় ১৭ সেপ্টেম্বর। ওই একই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও জন্মদিন। তিন বছর আগে ওই দিনে চালু হয়েছিল ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে ১৮ ধরনের কারিগর-শিল্পীদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণের পাশাপাশি বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়। কিন্তু পূর্বতন তৃণমূল সরকার বাংলায় ওই প্রকল্প চালু করেনি। ফলে কেন্দ্রীয় পোর্টালে নাম নথিভুক্ত করলেও জেলাশাসকদের ছাড়পত্রের অভাবে তাঁরা এই প্রকল্পে অন্তর্ভুক্ত হতে পারেননি। জমানা বদলের পরে বর্তমান সরকার এই প্রকল্পে যুক্ত হয়। প্রতি বছর ১৭ সেপ্টেম্বর দিনটি বিশ্বকর্মা দিবস হিসেবে পালিত হয়। এ বার কেন্দ্রীয় স্তরে সেই দিবস পালিত হলো কলকাতায়— আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে। সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কটাক্ষ, যাঁদের আগের সরকার আটকে রেখেছিল, সেই বিশ্বকর্মারাই সরকার বদল করে দিয়েছেন।
কেন্দ্রীয় এমএসএমই মন্ত্রী জিতন রাম মাঝির উপস্থিতিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বকর্মা পোর্টালে নিবন্ধিত ৭ লক্ষ ৭০ হাজার কারিগর থাকা সত্ত্বেও আগের সরকার জেলাশাসকদের অলিখিত নির্দেশ দিয়ে এই কাজ বন্ধ রেখেছিল। আয়ুষ্মান ভারত বা বিশ্বকর্মা যোজনার মতো জনকল্যাণমুখী প্রকল্প আটকে রাখার ফলেই রাজ্যের স্বর্ণশিল্পী, চামড়াশিল্পী কিংবা হস্তশিল্পীদের সুরাট, দিল্লি, জয়পুর বা পুনের মতো ভিনরাজ্যে পাড়ি দিতে হয়েছিল।’ দিল্লি, ওডিশা ও পশ্চিমবঙ্গের উদাহরণ টেনে শুভেন্দুর সংযোজন, ‘যে তিন রাজ্য আয়ুষ্মান ভারত আটকেছিল, জনগণ ভোটের বাক্সে তাদেরই পরিবর্তন করে দিয়েছে। পশ্চিমবঙ্গের প্রকৃত বিশ্বকর্মারাই আগের সরকারকে উৎখাত করেছেন।’
বিশ্বকর্মা যোজনার আওতায় বংশানুক্রমিক শিল্পীদের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, এই সনাতন দক্ষতাকে টিকিয়ে রাখতে কোনও শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র লাগবে না। কেন্দ্রীয় সরকারের সাহায্যে কারিগরদের আধুনিক প্রশিক্ষণ ও প্রশিক্ষণকালীন ভাতা দেওয়ার পাশাপাশি বিনামূল্যে আধুনিক সরঞ্জাম দেওয়া হবে। এ ছাড়া বার্ষিক ৫ শতাংশ সরল সুদে জামানতমুক্ত ব্যাঙ্ক ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে। সেখানে ঋণের গ্যারান্টার হচ্ছেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী।
ভবিষ্যতের রূপরেখা স্পষ্ট করে শুভেন্দু আরও জানান, জাতীয় উদ্যম পোর্টালে পশ্চিমবঙ্গের ৬৩ লক্ষ ২২ হাজারের বেশি নিবন্ধিত উদ্যোক্তাকেও পিএমইজিপি এবং ক্রেডিট গ্যারান্টি স্কিমের সঙ্গে যুক্ত করা হবে। কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশে শুভেন্দু জানান, ২০২৭–এর মধ্যে রাজ্যে বিশ্বকর্মা প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা পাঁচ লক্ষে নিয়ে যাওয়া হবে। তখন আর শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে নয়, ব্রিগেডে প্রকল্পের উপভোক্তাদের নিয়ে বিশ্বকর্মা দিবস পালন করা হবে।
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
বিশ্বকর্মারাই সরিয়েছেন আগের সরকারকে, মন্তব্য শুভেন্দুর - Ei Samay
বিশ্বকর্মারাই সরিয়েছেন আগের সরকারকে, মন্তব্য শুভেন্দুর Ei Samay
3 hours from now১৭ না ১৮ তারিখ, বিশ্বকর্মা পুজোয় কবে ছুটি দিল রাজ্য সরকার? বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন - bengali.news18.com
১৭ না ১৮ তারিখ, বিশ্বকর্মা পুজোয় কবে ছুটি দিল রাজ্য সরকার? বিজ্ঞপ্তি দিয়ে জানাল নবান্ন bengali.news18.com
3 days agoবিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি শুক্রবার - Bartaman Patrika
বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি শুক্রবার Bartaman Patrika
3 days ago