T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 83 3 outlets citing World NP

Earthquakes strike Nepal

Two earthquakes occurred in Nepal within a three-hour interval, affecting the Kalseni and Kalai regions. Reports indicate seismic activity in the area during the night.

First reported 1 day ago · latest update 7 hours from now
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Eisamay Authority 82

দুর্যোগ-বিপর্যয় লেগেই রয়েছে! পাঁচ দিনের মাথায় আবার জোড়ার ভূমিকম্প নেপালে। তিন ঘণ্টার ব্যবধানে এ বার কেঁপে উঠল সেখানকার উত্তর-পশ্চিমাঞ্চলের মুগু জেলা। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দু’টি ভূমিকম্পের উৎপত্তিস্থলই মুগু জেলার কালাই এলাকা। ন্যাশনাল সিসমোলজিক্যাল রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১টা ৫১ মিনিটে প্রথম ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৫। সেই কম্পনের রেশ কাটতে না কাটতেই ভোর ৪টে ২৮ মিনিটে দ্বিতীয় বার কেঁপে ওঠে কালাই ও তার আশপাশের এলাকা। এই কম্পনের মাত্রা ছিল ৪.২।

এর আগে গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা ৮ মিনিটে জাজরকোট জেলার কালসেনী কেঁপে উঠেছিল ভূমিকম্পে। সেই বার কম্পনের মাত্রা ছিল ৪.১। সম্প্রতি হড়পা বান বিপর্যয়ে নেপালে ১৩০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার অভিঘাত এখনও কাটিয়ে ওঠেনি সেই দেশ। এখনও বহু মানুষ নিখোঁজ। তার মধ্যেই পর পর এই মৃদু-মাঝারি মাত্রার কম্পনে দেশ জুড়ে স্বাভাবিক ভাবেই ভয়-উদ্বেগ দেখা দিয়েছে।

↗ Read the original at Eisamay

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

82 Eisamay ★ most authoritative citation

তিন ঘণ্টার ব্যবধানে রাতে জোড়া ভূমিকম্প নেপালে, কালসেনীর পরে এ বার কাঁপল কালাই - Ei Samay

তিন ঘণ্টার ব্যবধানে রাতে জোড়া ভূমিকম্প নেপালে, কালসেনীর পরে এ বার কাঁপল কালাই Ei Samay

1 day ago
80 Google News Bengali Sports

খেতাব নিয়ে আত্মবিশ্বাসী শুভাশিস, স্বপ্ন মহামেডানেও; বড় ব্যবধানে জিততে চাইছে লাল-হলুদ - ETV Bharat

খেতাব নিয়ে আত্মবিশ্বাসী শুভাশিস, স্বপ্ন মহামেডানেও; বড় ব্যবধানে জিততে চাইছে লাল-হলুদ ETV Bharat

7 hours from now
78 News18 Bangla

ঘাসফুল তুমি কার! লক্ষ্মীবারে এক ঘণ্টার ব‍্যবধানেই প্রতীকের ভাগ‍্য নির্ধারণ? - News18 Bengali

ঘাসফুল তুমি কার! লক্ষ্মীবারে এক ঘণ্টার ব‍্যবধানেই প্রতীকের ভাগ‍্য নির্ধারণ? News18 Bengali

1 day ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app