T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 87 3 outlets citing General IN

প্রযুক্তি খাতের শেয়ারের উত্থান এবং রেলের নতুন নিরাপত্তা প্রযুক্তি

ওয়াল স্ট্রিটে প্রযুক্তি খাতের শেয়ারের প্রভাবে বাজার ঘুরে দাঁড়াচ্ছে। একই সময়ে, ভারতীয় রেল খাবারের মান নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে এবং সমুদ্রে ঝিনুক সংগ্রহের বিপদ সম্পর্কে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

First reported 2 days ago · latest update 2 hours ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Eisamay Authority 82

তাজপুর হোক বা মন্দারমণি, সমুদ্রের ধারে হাঁটতে হাঁটতে বালির উপর একটা সুন্দর ঝিনুক দেখলেই আমাদের হাত চলে যায় তার দিকে। মনে হয়, ঢেউয়ের ধাক্কায় ভেসে আসা এই সাধারণ খোলসটা তুলে পকেটে পুরলে কারই বা কী ক্ষতি হবে!

বিজ্ঞানীদের মতে, পড়ে থাকা বর্জ্য ভেবে যে ঝিনুকের খোলস আমরা হাতে তুলে নিচ্ছি, তা কিন্তু আসলে উপকূলীয় বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অঙ্গ। ঝিনুকের খোলস মূলত ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি। প্রাণীটি মারা যাওয়ার পরও খোলসটি সৈকতে পড়ে থাকে। ঢেউ, জোয়ার-ভাটা আর ঘর্ষণে ধীরে ধীরে সেটি ভাঙে এবং সেই উপাদান আবার বালু ও উপকূলীয় পরিবেশে মিশে যায়।

এর সবচেয়ে বড় প্রমাণগুলির একটি পাওয়া গিয়েছিল পর্তুগালের একটি সৈকতে।গবেষকরা ১৯৭৮–৮১ এবং ২০০৮–১০ সালের তথ্য তুলনা করে দেখেন, পর্যটকের সংখ্যা ২.৭৪ গুণ বেড়েছে। একই সময়ে সৈকতে ঝিনুকের খোলসের সংখ্যা কমেছে ২.৬২ গুণ।

তবে এর মানে এই নয় যে আপনি একটি খোলস তুলে নিলেই সৈকতে ভাঙন শুরু হবে। গবেষণাটি বরং দেখিয়েছে, বড় পরিমাণে খোলস সরতে থাকলে সৈকতের পলির চলাচল এবং ক্যালসিয়াম কার্বোনেটের প্রাকৃতিক পুনঃচক্রে প্রভাব পড়তে পারে।

ভারতের উপকূলেও খোলসের এই যাত্রা নিয়মিত চলছে। পূর্ব উপকূলের প্রায় ২,৫০০ কিলোমিটার এলাকা থেকে ৮,৬৭০টি মৃত প্রাণীর খোলস নিয়ে করা গবেষণায় দেখা যায়, মৃত্যুর পর খোলস সৈকতে আসে এবং ঢেউয়ের জল ওঠানামার সঙ্গে ক্রমাগত ঘর্ষণে ধীরে ধীরে ক্ষয় হয়।

কিন্তু শুধু বালি বা পলির জন্যই খোলস গুরুত্বপূর্ণ নয়। কিছু প্রাণীর কাছে এটি একেবারে বাড়ির মতো।যেমন Hermit Crab। এই কাঁকড়ার পেট শক্ত খোলসে ঢাকা নয়। তাই শিকারি, শুকিয়ে যাওয়া এবং পরিবেশের নানা চাপ থেকে বাঁচতে তারা ফাঁকা সামুদ্রিক শামুকের খোলসের ভিতরে থাকে।

অর্থাৎ, আপনি যে খোলসটিকে পরিত্যক্ত ভাবছেন, সেটিই হয়তো কোনও Hermit Crab-এর পরের আশ্রয় হতে পারে। কোথাও আবার উপযুক্ত আকারের খোলসের অভাবেই কাঁকড়াদের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়।

তাই সমুদ্রের ধারে পাওয়া প্রতিটি খোলসকে শুধু স্মারক হিসেবে দেখার বদলে অন্য ভাবেও দেখা যায়। কোনওটি ধীরে ধীরে বালির অংশ হবে। কোনওটি পরিবেশে ক্যালসিয়াম ফিরিয়ে দেবে। আবার কোনওটি হয়তো কোনও ছোট প্রাণীর নতুন আশ্রয় হবে।

তাই পরের বার সৈকতে এমন সুন্দর একটা ঝিনুকের খোলস চোখে পড়লে, তুলে ব্যাগে ভরার আগে একবার ভাবুন। যেখানে পেয়েছেন, সেখানেই রেখে দিলে সেটি হয়তো সৈকতের কাছেই নিজের কাজটা করে যেতে পারবে।

↗ Read the original at Eisamay

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

82 Eisamay ★ most authoritative citation

সমুদ্রে ঝিনুক কুড়োচ্ছেন? ডেকে আনছেন না তো বড় বিপদ? - Ei Samay

সমুদ্রে ঝিনুক কুড়োচ্ছেন? ডেকে আনছেন না তো বড় বিপদ? Ei Samay

2 hours ago
80 Google News Bengali Business

প্রযুক্তি খাতের শেয়ারগুলো ওয়াল স্ট্রিটের পুনরুদ্ধারে গতি আনছে। - Vietnam.vn

প্রযুক্তি খাতের শেয়ারগুলো ওয়াল স্ট্রিটের পুনরুদ্ধারে গতি আনছে। Vietnam.vn

2 days ago
78 Bartaman

খাবারের মান ঠিক না হলেই বাজবে অ্যালার্ম, এবার আধুনিক প্রযুক্তি আনছে রেল - Bartaman Patrika

খাবারের মান ঠিক না হলেই বাজবে অ্যালার্ম, এবার আধুনিক প্রযুক্তি আনছে রেল Bartaman Patrika

19 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app