T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 84 3 outlets citing Politics IN

Election Commission's decision on party name and symbol sparks political debate in West Bengal

The Election Commission's recent decision regarding a party name and symbol has been met with dissatisfaction from Mamata Banerjee's Trinamool Congress, while Ritabrata Banerjee's camp has welcomed the move. Opposition figures have used the development to criticize the commission, and political accusations of 'setting' between parties have emerged in the discourse.

First reported 12 hours ago · latest update 3 hours from now
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Google News Bengali Sports Authority 80

ঘাসের উপর জোড়াফুল অতীত। এবার কালীঘাট তৃণমূল ২০২১ সালের ভোটের স্লোগানকে নিজেদের পরিচিতি হিসাবে তুলে ধরতে চাইছে! সূত্রের খবর, কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় দুটি প্রতীকের আবেদন করেছে। দুটিই খেলার সঙ্গে সম্পর্কিত। মোট তিনটি নামেরও প্রস্তাব করা হয়েছে দলের তরফে। তিনটি নামেই রয়েছে মমতার নাম।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তাঁরা মানেন না। ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীক এবং ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে’র নাম ফ্রিজ হওয়ার পরই সাফ জানিয়ে দিয়েছিলেন কালীঘাট তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় দলের জন্য নতুন নাম ও প্রতীক বেছে নিতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, কালীঘাট তৃণমূল ইমেল মারফৎ নির্বাচন কমিশনকে দলের তিন নাম ও সম্ভাব্য ২ প্রতীকের একটি তালিকা জমা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটি প্রতীক বেছেছেন তার একটি হল ফুটবলার। অপর বিকল্প ক্রিকেট ব্যাট। আসলে ২০২১ সালে রাজ্যে ক্ষমতায় প্রত্যাবর্তনের নির্বাচনে 'খেলা হবে' স্লোগান বেশ জনপ্রিয় হয়েছিল। সম্ভবত সেই স্লোগান মনে করিয়েই খেলার সঙ্গে সম্পর্কিত প্রতীক বাছছে কালীঘাট।

এদিকে দলের নামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ জুড়ে দিতে চাইছে কালীঘাট শিবির। সেকারণে দলের যে তিনটি নামের প্রস্তাব দেওয়া হয়েছে তাতে মমতার নাম রয়েছে। তিনটি বিকল্প হল, 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস', 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা', 'তৃণমূল কংগ্রেস মমতা।' কালীঘাট তৃণমূলের বক্তব্য, "নেত্রীই আমাদের মুখ। দলের প্রত্যেকে মমতার সৈনিক। তাই তাঁর নাম থাকলে কর্মীদের আবেগ দলের সঙ্গে থাকবে।' তবে নাম ও প্রতীক বাছলেও কমিশনের সিদ্ধান্তে যে তিনি অখুশি সেটা বুঝিয়ে দিয়েছেন মমতা। এদিন আরও একটি চমকপ্রদ সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সেটা হল সাংবাদিক সম্মেলন করার। ভোটের ফলপ্রকাশের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সাংবাদিকদের সঙ্গে কোনও সম্পর্ক তিনি রাখবেন না। তবে আজ বিকালে সেই প্রতিজ্ঞা ভেঙে সাংবাদিক সম্মেলন করার কথা কালীঘাট তৃণমূলের সুপ্রিমোর।

এ তো গেল কালীঘাট শিবিরের কথা। ঋতব্রত শিবির তিনটি নামের একটি চাইছে। তাদের নাম হতে পারে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস বা ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস।’শুক্রবার সকালে তাঁরা নিজেদের নাম জমা দিয়েছন। ঋতব্রত শিবির খাম, ব্ল্যাক বোর্ড ও টর্চ প্রতীক হিসাবে চাইছে বলে খবর। এর মধ্যে খাম প্রতীক ব্যবহার করে আইএসএফ। এসইউসিআই প্রার্থী দিলে মোটামুটি ভাবে টর্চ প্রতীক পায়। অর্থাৎ দুটি পরিচিত প্রতীক চেয়েছে ঋতব্রত শিবির। এবার কমিশন দুই শিবিরের নাম ও প্রতীক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।

↗ Read the original at Google News Bengali Sports

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

80 Google News Bengali Sports ★ most authoritative citation

কালীঘাটে এবার খেলা হবে, কমিশনে কোন নাম ও প্রতীকের আবেদন মমতা-ঋতব্রতর? - Sangbad Pratidin

কালীঘাটে এবার খেলা হবে, কমিশনে কোন নাম ও প্রতীকের আবেদন মমতা-ঋতব্রতর? Sangbad Pratidin

1 hour ago
78 Bartaman

কমিশনের সিদ্ধান্ত মানতে নারাজ মমতা তৃণমূল, স্বাগত জানাল ঋতব্রতর শিবির, নির্বাচনি প্রতীক ইস্যু: কমিশনকে খোঁচা বিরোধীদের - Bartaman Patrika

কমিশনের সিদ্ধান্ত মানতে নারাজ মমতা তৃণমূল, স্বাগত জানাল ঋতব্রতর শিবির, নির্বাচনি প্রতীক ইস্যু: কমিশনকে খোঁচা বিরোধীদের Bartaman Patrika

12 hours ago
78 News18 Bangla

Ritabrata-Mamata: ‘কালীঘাট হচ্ছে বিজেপির লক্ষ্মীপেঁচা’, নাম বদল নিয়ে ঋতব্রতর 'মমতা-বিজেপি সেটিং খোঁচা' - News18 Bengali

Ritabrata-Mamata: ‘কালীঘাট হচ্ছে বিজেপির লক্ষ্মীপেঁচা’, নাম বদল নিয়ে ঋতব্রতর 'মমতা-বিজেপি সেটিং খোঁচা' News18 Bengali

3 hours from now

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app