T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 85 3 outlets citing General IN

দিল্লিতে নাবালিকাকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় চাঞ্চল্য

দিল্লিতে এক নাবালিকাকে গণধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মহিলা কমিশন সাত দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে এবং পুলিশি পরিচয় দিয়ে অপরাধের অভিযোগও সামনে এসেছে।

First reported 3 days ago · latest update 3 hours ago
T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Eisamay Authority 82

ফের দিল্লিতে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। এ বার পুলিশ পরিচয় দিয়ে ধর্ষণের অভিযোগ তিন জনের বিরুদ্ধে। সোমবার সন্ধেয় দিল্লির কালকাজি মন্দির ও ইসকন মন্দিরের কাছে আস্থাকুঞ্জ পার্কে ওই ঘটনা ঘটে। অভিযোগ, নাবালিকার সঙ্গে ছিল ১৭ বছর বয়সি তার পুরুষ বন্ধু। তাকে ও নাবালিকাকে প্রাণে মারার হুমকি দেয় অভিযুক্তরা। রাতেই অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। মঙ্গলবার ভোরে এক অভিযুক্তে এনকাউন্টারের পরে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে গোপন সূত্রে খবর আসে, অমর কলোনির কাছে মূল অভিযুক্তকে দেখা গিয়েছে। সেখানে পৌঁছন তদন্তকারী অফিসাররা। অভিযোগ, পুলিশকে দেখে তাদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে অভিযুক্ত। পুলিশের দলে থাকা এক হেড কনস্টেবলের গায়ে গুলি লাগে। কিন্তু তিনি বুলেটপ্রুফ জ্যাকেট পরে থাকায় বেঁচে যান। এর পরে পুলিশ অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বললেও সে পালানোর চেষ্টা করে। তাকে ফের আত্মসমর্পণ করতে বলা হলে সে ফের পুলিশের দিকে বন্দুক তাক করে। তখন আত্মরক্ষার্থে দু'রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। একটি গুলি লাগে অভিযুক্তের ডান পায়ে। সে পড়ে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের কাছে দিল্লির বাসিন্দা ওই নাবালিকা জানিয়েছে, সে তার বন্ধুর সঙ্গে সোমবার সন্ধে সাতটা নাগাদ কালকাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিল। পুজো দিয়ে সন্ধে সাড়ে সাতটা নাগাদ তারা পার্কে যায়। পার্কে ছিল ২৫-৩০ বছর বয়সি তিন ব্যক্তি। তারা নাবালিকা ও তার বন্ধুর কাছে পুলিশ বলে নিজেদের পরিচয় দেয়। তিন জনের মধ্যে একজন নাবালিকার বন্ধুকে আটকে ধরে রাখে। পরে তিন জন নাবালিকাকে ধর্ষণ করে।

পুলিশ জানায়, রাত ৯টা নাগাদ দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে গণধর্ষণের খবর যায়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন টহলদারি করতে থাকা পুলিশ কর্মীরা। তাঁরাই নাবালিকা ও তার বন্ধুকে উদ্ধার করেন বলে সূত্রের খবর। নাবালিকাকে শারীরিক পরীক্ষা করানো জন্য হাসপাতালে পাঠানো হয়।

সূত্রের খবর, কালকাজি মন্দির, ইসকন মন্দির, আস্থা কুঞ্জ পার্ক ও তার লাগোয়া এলাকার সিসিটিভি ফুটেজ দেখে বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে। সন্ধে সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত যে সব লোকজন ওই সব এলাকায় ছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

↗ Read the original at Eisamay

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

82 Eisamay ★ most authoritative citation

পুলিশ পরিচয় দিয়ে পার্কের ভিতরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, শিরোনামে দিল্লি - Ei Samay

পুলিশ পরিচয় দিয়ে পার্কের ভিতরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, শিরোনামে দিল্লি Ei Samay

3 hours ago
79 Zee News Bangla

দিল্লিতে গণধর্ষণের পর নাবালিকা খুন, দেহ খেল কুকুরে - Zee News

দিল্লিতে গণধর্ষণের পর নাবালিকা খুন, দেহ খেল কুকুরে Zee News

3 days ago
78 News18 Bangla

দিল্লিতে নাবালিকাকে গণধর্ষণ করে হত্যা, ৭ দিনের মধ্যে রিপোর্ট চাইল মহিলা কমিশন - News18

দিল্লিতে নাবালিকাকে গণধর্ষণ করে হত্যা, ৭ দিনের মধ্যে রিপোর্ট চাইল মহিলা কমিশন News18

3 days ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app