Durga Puja 2026: অনুদান নিলে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে পুজো মণ্ডপে, না মানলে... , মন্তব্য - ABP Ananda
Durga Puja 2026: অনুদান নিলে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে পুজো মণ্ডপে, না মানলে... , মন্তব্য ABP Ananda
First reported 2 days ago · latest update 12 hours ago
বীরভূম: কী হবে পুজোর গাইডলাইন? কোন পুজো কমিটি পাবে সরকারি অনুদান? কবে হবে পুজোর বিসর্জন? এই সমস্ত বিষয় নিয়ে গত ৭ সেপ্টেম্বর মিলনমেলা প্রাঙ্গনে দুর্গা পুজো নিয়ে সমন্বয় বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সব পুজো কমিটির কর্তারা। এই সভা থেকেই পুজো অনুদান নিয়ে বড় ঘোষণা করেছিলেন তিনি। আর এবার এই অনুদান পাওয়ার পর কোন নিয়ম মানতে হবে, তা জানিয়ে দিলেন বীরভূম বিজেপির জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। বলেন, "সরকারি অনুদান নিলে পুজো মণ্ডপে সম্মানীয় মুখ্যমন্ত্রীর ছবি বাধ্যতামূলকভাবে লাগাতে হবে"। এই মন্তব্যের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পরে যায় রাজ্যে।
সাঁইথিয়ায় পুজো কমিটিগুলিকে নিয়ে একটি বৈঠক হয়। আয়োজিত বৈঠকে অনুদান নিলে দুর্গাপুজোর ক্ষেত্রে কোন নিয়ম মানতে হবে তা ধমকের সুরে জানান বীরভূম বিজেপির জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ''সরকারি অনুদান নিলে সম্মানীয় মুখ্যমন্ত্রীর ছবি বাধ্যতামূলকভাবে লাগাতে হবে পুজো মণ্ডপে। নির্দেশ না মানলে কড়া অ্যাকশন। কেউ যদি ভেবে থাকেন অনুদান নেব, ছবি লাগাব না, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য হব"। মুখ্যমন্ত্রী কী নির্দেশ দিয়েছিলেন ?
এবছর দুর্গাপুজোর অনুদান হিসেবে পুজো কমিটিগুলোকে ১ লক্ষ টাকা দেবে সরকার। যাদের 'সত্যিই প্রয়োজন' তাদের জন্যই পুজোয় অনুদান। তৃণমূল জমানায় বছর বছর দুর্গাপুজোর জন্য অনুদান বৃদ্ধি নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। সেই সময় এই নিয়ে সরব হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এবং তৎকালীন সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে এবার রাজ্যের সব পুজো কমিটির জন্যই এক লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করেন তিনি। সেই সঙ্গে বড় পুজো কমিটিগুলিকে সেই অনুদান না নেওয়ার জন্য অনুরোধ করলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, "যাদের ছোট বাজেট, তাদের অনুদান দেব। আমি মুখ্য়মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করতে চাই না। যারা সক্ষম তাদের বলব, সরকারের অর্থনৈতিক সাহায্য না-নিতে।"
শুধু তা-ই নয়, রাস্তা বন্ধ করে পুজো করা যাবে না বলেও বার্তা দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সাফ কথা, গোটা রাজ্যের ক্ষেত্রে জাতীয় সড়ক বন্ধ করা যাবে না। কলকাতার ক্ষেত্রে রেড রোড, স্ট্র্যান্ড রোড-সহ মোট ১৩টি রাস্তা বন্ধ করে কোনও মতেই পুজো করা যাবে না।
Citations · 4 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
Durga Puja 2026: অনুদান নিলে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে পুজো মণ্ডপে, না মানলে... , মন্তব্য - ABP Ananda
Durga Puja 2026: অনুদান নিলে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে পুজো মণ্ডপে, না মানলে... , মন্তব্য ABP Ananda
1 day agoDurga Puja 2026: AC বাস-ট্রামে ঠাকুর দেখা, পুজো পরিক্রমা করাবে পরিবহণ দপ্তর, জানুন বিস্তারিত সূচি, ভাড়া - Ei Samay
Durga Puja 2026: AC বাস-ট্রামে ঠাকুর দেখা, পুজো পরিক্রমা করাবে পরিবহণ দপ্তর, জানুন বিস্তারিত সূচি, ভাড়া Ei Samay
12 hours agoDurga Puja 2026: এক চোখের ভরসাতেই কাঁপিয়ে দিচ্ছেন বড় বড় মণ্ডপ, বৃদ্ধের তৈরি সাজে মৃন্ময়ী হয়ে ওঠেন 'অপরূপা'! বয়সের সঙ্গে বাড়ছে অর্ডার - News18 Bengali
Durga Puja 2026: এক চোখের ভরসাতেই কাঁপিয়ে দিচ্ছেন বড় বড় মণ্ডপ, বৃদ্ধের তৈরি সাজে মৃন্ময়ী হয়ে ওঠেন 'অপরূপা'! বয়সের সঙ্গে বাড়ছে অর্ডার News18 Bengali
2 days agoDurga Puja 2026: দু-হাতে অস্ত্র, আট হাতে শঙ্খ, শান্তির বার্তা নিয়ে নারায়ণগড় থেকে গুয়াহাটি পাড়ি মা দুর্গার - News18 Bengali
Durga Puja 2026: দু-হাতে অস্ত্র, আট হাতে শঙ্খ, শান্তির বার্তা নিয়ে নারায়ণগড় থেকে গুয়াহাটি পাড়ি মা দুর্গার News18 Bengali
17 hours ago