T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 98 3 outlets citing India IN

‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’, বিজেপি বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা, মমতার নিশানায় কমিশন - Ei Samay

‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’, বিজেপি বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা, মমতার নিশানায় কমিশন Ei Samay

First reported 3 hours ago · latest update 2 hours ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Eisamay Authority 82

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারেনি, ‘জোর করে হারানো হয়েছে’। বিধানসভা নির্বাচনের পরে প্রথম রাজনৈতিক সভায় গিয়ে এমনটাই দাবি করলেন মমতা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR করে প্রায় ৯০ লক্ষ নাম বাদ দিয়ে তৃণমূল কংগ্রেসকে হারানো হয়েছে বলে দাবি তাঁর। শনিবার শ্রীরামপুরের কোর্টের মাঠে জনসভায় হাজির ছিলেন মমতা। নতুন সরকারের আমলে হকার উচ্ছেদ থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অশান্তি— একাধিক বিষয়ে সরব হন তিনি।

মমতার কথায়, ‘আমরা কিন্তু হারিনি। প্রথম দিন যেটা বলেছিলাম, আজও সেটাই বলছি। আমাদের জোর করে হারানো হয়েছে। SIR-এর নাম করে প্রতারণা করা হয়েছে।’ এ দিন মমতার বক্তৃতায় ছিল নির্বাচন কমিশনও। মমতা বলেন, ‘আমরাই প্রথম SIR-এর চুরিটা ধরেছিলাম।সুপ্রিম কোর্টেও গিয়েছিলাম। লড়াইটা করেছি। আমি মনে করি, ভ্যানিশ কুমার মাস্ট গো।’ যতদিন না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ করবেন, ততদিন আন্দোলন চলবে বলেও জানিয়ে দেন মমতা।

বাংলায় জোর করে ‘চেয়ার দখল’ করা হয়েছে বলে দাবি করেন মমতা। বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, ‘আপনারা আমাদের কি হারাবেন? একটা চেয়ার দখল করেছেন জোর করে। ওই চেয়ার আমরা কেয়ার করি না। আমরা মানুষের চেয়ার কেয়ার করি। আপনার বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব।’

নতুন সরকারের আমলে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অশান্তির কথাও তুলে ধরেন মমতা। কেন হকারদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। তাঁর কথায়, ‘আমি হকারদের কেস নিয়ে কোর্টে লড়ব। তাঁদের কাজের সন্ধান দিতে হবে। এদের ক্ষতিপূরণ দিতে হবে। বেঁচে থাকা আমাদের অধিকার। উপার্জন করা আমাদের অধিকার। এটা কেড়ে নেওয়া যায় না।’

নির্বাচনের পরে ঠেকিয়ে একাধিক জায়গায় তৃণমূল নেতাদরে বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়া হচ্ছে, মিটিং করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘যদি জিতেই থাকেন মানুষের ভোটে, কেন অন্য দলকে মিটিং করতে দেবেন না। কেন অন্য দলের অধিকার থাকবে না কথা বলার। আপনারা ভাবছেন এ ভাবেই চলছে, চলবে না। মনে রাখবেন, দিল্লি কিন্তু টলমল।’

ইতিমধ্যেই, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে দেশের অন্যান্য বিরোধী দলগুলিও। সেই বিষয়ে আগামী দিনে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি এক হয়ে লড়াই করার ডাক দিয়েছেন মমতা। এই বিষয়ে আগামী ৩০ সেপ্টেম্বর ইন্ডি জোটের বৈঠকে তিনি যোগ দিচ্ছেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি।

↗ Read the original at Eisamay

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

82 Eisamay ★ most authoritative citation

‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’, বিজেপি বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা, মমতার নিশানায় কমিশন - Ei Samay

‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’, বিজেপি বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা, মমতার নিশানায় কমিশন Ei Samay

3 hours ago
79 Zee News Bangla

এবার রামধনু জোট? আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব, ফাঁকা মাঠে হুংকার মমতার! - Zee News

এবার রামধনু জোট? আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব, ফাঁকা মাঠে হুংকার মমতার! Zee News

2 hours ago
78 Bartaman

‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’, হুঙ্কার মমতার - Bartaman Patrika

‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’, হুঙ্কার মমতার Bartaman Patrika

2 hours ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app