West Indies Post High Score in Guwahati Cricket Match
The West Indies cricket team achieved a high total in Guwahati, highlighted by three individual centuries. The reports focus on the team's dominant batting performance.
First reported 3 days ago · latest update 6 hours ago
গোবিন্দার (Govinda) সঙ্গে মুম্বই বিমানবন্দরে পা রাখতেই বিতর্কের জালে একেবারে আষ্টেপিষ্ঠে জড়িয়ে পড়ছেন মারাঠি অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার (Komal Rani Swarnkar)। হাঁটুর বয়সি অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার গুঞ্জনে ঘৃতাহুতি দিয়েছে অভিনেত্রীর সিঁথির সিঁদুর। লালবাগচা রাজার দর্শনে বিয়ের জল্পনা উসকে দিয়েছেন বলিউডের 'হিরো নম্বর ওয়ান'! বাড়িতে স্ত্রী সুনীতা আহুজাকে রেখে অন্য নারীতে মন মজল গোবিন্দার? শুধু তাই নয়, কোমলের সিঁথিতে সিঁদুর দেখে একাংশের কৌতূহল, চুপিসারে বিয়েটাও করে ফেললেন নাকি? এহেন গুঞ্জন চাউড় হতেই গোবিন্দার সঙ্গে বিতর্কে বিদ্ধ কোমলও। আক্রমণ শানিয়েছেন তারকাপত্নী সুনীতা আহুজা। কোমলের পালটা, "যে রোজ স্বামীকে খুনের চেষ্টা করেন...।" এই মন্তব্যের তীব্র বিরোধীতা করেছেন কাশ্মীরা শাহ, দিব্যা খোসলারা। ইনস্টা হ্যান্ডলে এবার নাম না করেই তাঁদের বিরুদ্ধে তোপ দেগেছেন কোমল।
ইনস্টাগ্রামে সুর চড়িয়ে কোমল লিখছেন, 'ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু অভিনেত্রী যাঁদের কেরিয়ার প্রায় থমকে গিয়েছে, যাঁদের সিনেমা আর বক্স অফিসে সাফল্য পাচ্ছে না তাঁদের কাছে এখন নিজেদের পুরনো ব্র্যান্ড-পরিচয় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। যে কোনও বিতর্কে এন্ট্রি নিয়ে প্রচারের আলোয় থাকার চেষ্টা করেছেন। যাঁরা আমাদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া করছেন তাঁদেরই তো বৈবাহিকজীবন সুখের নয়।'
নাম না করে ওই অভিনেত্রীদের 'পুরুষখেকো' বলেও কটাক্ষ করেছেন। কোমলের হুঁশিয়ারি, 'যাঁরা বুড়ো বয়সে একসঙ্গে তিন পুরুষের সঙ্গে রাত কাটানোর স্বপ্ন দেখেন, একটা সময় বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ব্যক্তিদের সমর্থন করেছেন। উসকানি দেওয়া বন্ধ না করলে অতীতের কর্মকাণ্ড ফাঁস করে দেব।'
আরও কড়া ভাষায় কোমলের আক্রমণাত্মক পোস্ট, 'আমি এমন নারীদের নিজেকে বিচার করার যোগ্য মনে করি না যাঁরা রাতভর মদ্যপান করেছেন আর বৃদ্ধ বয়সে তিন-তিনজন পুরুষের সঙ্গে এক রাত একসঙ্গে কাটানোর স্বপ্ন দেখেছেন। নিজেদের খ্যাতির স্বার্থে প্রকাশ্যে স্বামীদের অপমান করেছেন, যাঁদের সঙ্গে তাঁরা বছরের পর বছর সংসার করেছেন এবং যাঁদের কাছ থেকে সুবিধাও পেয়েছেন।'
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
রোজ রাতে মদ খেয়ে তিনজন পুরুষের সঙ্গে..., কাদের বিঁধলেন গোবিন্দার প্রেমিকা কোমল? - sangbadpratidin.in
রোজ রাতে মদ খেয়ে তিনজন পুরুষের সঙ্গে..., কাদের বিঁধলেন গোবিন্দার প্রেমিকা কোমল? sangbadpratidin.in
6 hours agoতিনজনের সেঞ্চুরি, গুয়াহাটিতে রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ - KolkataTV
তিনজনের সেঞ্চুরি, গুয়াহাটিতে রানের পাহাড় গড়ল ওয়েস্ট ইন্ডিজ KolkataTV
3 days agoরোজ রাতে মদ খেয়ে তিনজন পুরুষের সঙ্গে..., কাদের বিঁধলেন গোবিন্দার প্রেমিকা কোমল? - sangbadpratidin.in
রোজ রাতে মদ খেয়ে তিনজন পুরুষের সঙ্গে..., কাদের বিঁধলেন গোবিন্দার প্রেমিকা কোমল? sangbadpratidin.in
6 hours ago