শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে, হাসপাতালে নুসরত, কেমন আছেন অভিনেত্রী? - Sangbad Pratidin
শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে, হাসপাতালে নুসরত, কেমন আছেন অভিনেত্রী? Sangbad Pratidin
First reported 1 day ago · latest update 12 hours ago
বরাতজোরে প্রাণে বাঁচলেন নুসরত বারুচা (Nushrratt Bharuccha)। এক সর্রভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বালিতে মারাত্মক দুর্ঘটনার শিকার অভিনেত্রী। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে সেবিষয়ে আপাতত কিছু জানা যায়নি। চোট কতটা গুরুতর সেটাও অজানা। তবে মিডিয়া রিপোর্ট মোতাবেক, কর্মসূত্রেই বালিতে রয়েছেন নুসরত। দুর্ঘটনার জন্য আরও বেশ কিছুদিন বালিতে থাকতে হবে নুসরতকে। সেখানেই চলবে তাঁর চিকিৎসা।
সপ্তাহখানেক আগেই নুসরত বালি থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন। ইন্ডাস্ট্রির কানাঘুষো, টাইগার শ্রফের সঙ্গে পরবর্তী ছবিতে জুটি বাঁধবেন নুসরত। সম্ভবত সেই ছবির শুটিং চলাকালীনই আহত হয়েছেন অভিনেত্রী। এক সূত্র সর্বভারতীয় স্তরের বিনোদনমূলক সংবাদমাধ্যমকে জানিয়েছে, নতুন ছবির জন্য পরিচালক এমন একজন অভিনেত্রীকে চেয়েছিলেন যিনি চরিত্রটিকে আবেগর সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। সেই প্রেক্ষিতে নুসরতই ছিলেন প্রথম পছন্দ।
এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এলভিশ যাদবও। একটু পিছন ফিরে তাকালে মনে পড়ে যায় শুটিং চলাকালীন নুসরতের দুর্ঘটনার কবলে পড়া নতুন ঘটনা নয়। ২০২৩ সালে শুটিং চলাকালীন নুসরতের আহত হওয়ার দুটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। এপ্রিল মাসে 'আকেলি' ছবির শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। তার আগে 'ছোরি ২' ছবির শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর মুখে চোট লাগে।
আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁর মুখে এবং ভ্রু সংলগ্ন অংশে সেলাই করতে হয়। কিছুদিন পর সেলাই করার সেই মুহূর্তের একটি ভিডিওও প্রকাশ্যে আসে। ২০২১ সালের আগস্টে লভ রঞ্জনের একটি সিনেমার শুটিং চলাকালীন হঠাৎ নুসরতের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় ২৩-২৪ দিন একটানা কাজ করার কারণে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঘটনার দিন তিনি ঠিকমতো দাঁড়াতে বা কথা বলতে পারছিলেন না।
এরপর তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানান, তিনি ভার্টিগোর সমস্যায় আক্রান্ত। অতিরিক্ত মানসিক চাপ ও ক্লান্তির জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন। ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। এর ফলে ছবিটির শুটিংও কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল।
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে, হাসপাতালে নুসরত, কেমন আছেন অভিনেত্রী? - Sangbad Pratidin
শুটিং করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার কবলে, হাসপাতালে নুসরত, কেমন আছেন অভিনেত্রী? Sangbad Pratidin
1 day agoশুটিংয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে নুসরত, হাসপাতালে অভিনেত্রী - Ei Samay
শুটিংয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে নুসরত, হাসপাতালে অভিনেত্রী Ei Samay
1 day agoদুর্ঘটনার কবলে নুসরত, মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত - Bartaman Patrika
দুর্ঘটনার কবলে নুসরত, মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত Bartaman Patrika
12 hours ago