Durga Puja 2026: কাঁটাতারের এপারে দুর্গাপুজো, মায়ের ভোগ আর শাড়ি আসে ওপার বাংলা থেকে! অবাক - ABP Ananda
Durga Puja 2026: কাঁটাতারের এপারে দুর্গাপুজো, মায়ের ভোগ আর শাড়ি আসে ওপার বাংলা থেকে! অবাক ABP Ananda
First reported 6 days ago · latest update 1 hour ago
মালদা: গ্রামের পরে গ্রাম.. মধ্যিখানে কাঁটাতার! বহু বছর আগে এই কাঁটাতারই মানুষের মাঝখানে ভাগ করে দিয়েছে ২ দেশের। পূর্ববঙ্গের তাঁতিদের পুজোয় হয়, ভারতীয় সীমারেখার মধ্যের একটি গ্রামে। পুজো হয় ভারতে আআর মায়ের কাপড় আর ভোগ আসে কাঁটাতারের ওপার থেকে!
মাঝখানে কাঁটাতার, এপারে হয় পুজো, ওপারে ভোগ রান্না
পূর্ববঙ্গের কাঁটাতারের ওপারে তাঁতিদের দূর্গাপূজো এখন ভারতের সীমান্ত এলাকার একমাত্র পূজো। একটা সময়ে মায়ের জন্য আসতো, বাংলাদেশের অন্যতম মিষ্টি দমমিশ্রি চমচম ও ভাল তসরের শাড়ি। বর্তমানে লুচি বুঁদিয়া ও খিচুড়ি ভোগ দেওয়া হয়মা-কে। ৫টি গ্রামের মানুষই সামিল হয় উমার আরাধনায়। সীমান্ত এলাকায় এই দূর্গাপূজতে অংশগ্রহণ করেন বি এস এফ কর্তারা। মালদহের কালিয়াচকের তিন নম্বর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ষষানি গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো।
জানা গিয়েছে, সীমান্ত এলাকায় এই পুজো আসলে ২ বাংলারই। অবিভক্ত ভারতের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা পেশায় তাতি ভোলানাথ চৌধুরী দেশ স্বাধীন হলে তৎকালীন পূর্ব পাকিস্তানের জমি বিনিময়ের মাধ্যমে চলে আসেন ভারতের এই গ্রামে। তার আগে চাঁপাইনবাবগঞ্জে তিনি এই পুজো একাই করতেন। এদেশে আসার পর স্থানীয় সুধীর জামাদার ও সুবোধ সরকারের মিলিত প্রায়শে এই দূর্গাপূজো হয়। মন্দির থেকে প্রায় একশো মিটারের মধ্যেই ভারত- বাংলাদেশ সীমান্ত। দেশের একেবারেই শেষ সীমানা, আর এখানেই হয় শতাব্দীর প্রাচীন দূর্গাপুজো। হয়তো অনান্য পুজোর পুজোর মত জাঁকজমক আরম্ভর নেই। তবে এই পুজোকে আঁকড়ে ধরে রয়েছে, সীমান্তবর্তী পাঁচটি গ্রামের বাসিন্দারা। মালদহের কালিয়াচকের ষষানি গ্রামে হয়ে আসছে এই প্রাচীন পুজো।
গ্রামের বাসিন্দাদের পাশাপাশি, পুজোয় সামিল হন জওয়ানরাও
আশেপাশের পাঁচটি গ্রাম মিলে হয় এই একটি মাত্র পুজো। আর এই পুজোকে ঘিরেই আনন্দে মেতে ওঠেন সীমান্তবর্তী গ্রামগুলির বাসিন্দারা। অন্যান্য পুজার থেকে কোন অংশে কম নেই এই পুজোর প্রস্তুতি। পুজোয় সামিল হয়ে থাকেন বিএসএফ কর্মীরাও। কারণ পাশেই রয়েছে বিএসএফ ক্যাম্প। প্রতিবছর সীমান্তের এই পুজোয় চাঁদা দেওয়া থেকে পুজোয় অংশগ্রহণ করে আসছেন স্থানীয় বিএসএফ কর্মীরা।গ্রামের পাশ দিয়েই গিয়েছে সীমান্তের তাঁর বেড়া। গ্রাম জুড়ে প্রায় নিয়মিত চলে বিএসএফ টহলদারি।একসময় যখন তার বেড়াচ্ছিল না,বাংলাদেশের নাগরিকেরাও এই পুজোয় এসে সামিল হতেন। দুই দেশের সীমান্তবর্তী এই গ্রামে বসত বিশাল মেলা। সময়ের সঙ্গে সঙ্গে সেই মেলা এখন আর হয় না। এখন দুই দেশের সীমান্তের তার বেড়া বাঁধা সৃষ্টি হয়েছে। ইচ্ছা থাকলেও বাংলাদেশের বাসিন্দারা আর এই পুজোয় সামিল হতে পারছেন না। তবে এই পুজোয় একটুকু খামতি রাখেননি বর্তমান উদ্যোক্তারা। পুজোকে ঘিরে পাঁচ দিনব্যাপী চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। ষষানি সার্বজনীন দুর্গাপুজো এই বছর ১২১ তম বর্ষ।
আরও পড়ুন: Durga Puja 2026: দেবী দুর্গার গায়ের রং এখানে কালো! ভোগে থাকে পান্তা, ইলিশ মাছ! অদ্ভুত এই পুজো হয় এই বাংলাতেই
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
Durga Puja 2026: কাঁটাতারের এপারে দুর্গাপুজো, মায়ের ভোগ আর শাড়ি আসে ওপার বাংলা থেকে! অবাক - ABP Ananda
Durga Puja 2026: কাঁটাতারের এপারে দুর্গাপুজো, মায়ের ভোগ আর শাড়ি আসে ওপার বাংলা থেকে! অবাক ABP Ananda
3 days agoDurga Puja 2026: ঘোষবাড়িতে ষষ্ঠীতে নয়, পঞ্চমীতেই শুরু হয় দেবীর বোধন, রীতি রয়েছে কাদা খেলার! দেখুন - News18 Bengali
Durga Puja 2026: ঘোষবাড়িতে ষষ্ঠীতে নয়, পঞ্চমীতেই শুরু হয় দেবীর বোধন, রীতি রয়েছে কাদা খেলার! দেখুন News18 Bengali
1 hour agoDurga Puja 2026: সরকারি চাকরি করলেও নেশা প্রতিমা গড়া, বাড়ি ফিরেই শুরু হয়ে যায় মাটি-রঙের কাজ! ধরে রেখেছেন পরিবারের ঐতিহ্য - News18 Bengali
Durga Puja 2026: সরকারি চাকরি করলেও নেশা প্রতিমা গড়া, বাড়ি ফিরেই শুরু হয়ে যায় মাটি-রঙের কাজ! ধরে রেখেছেন পরিবারের ঐতিহ্য News18 Bengali
6 days ago