ভারত বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ: সময়সূচী ও সম্প্রচারের তথ্য
ভারত ও ব্রাজিলের মধ্যকার আসন্ন ফুটবল ম্যাচটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দর্শকরা এই ম্যাচটি মোবাইল এবং টেলিভিশনে কোথায় এবং কখন সরাসরি দেখতে পাবেন, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম তথ্য প্রকাশ করেছে।
First reported 11 hours ago · latest update 3 hours ago
সন্দীপ সরকার, কলকাতা: শনিবার, ৩ অক্টোবর ভারতীয় ফুটবলে ঐতিহাসিক দিন। বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে (Vivekananda Yuba Bharati Krirangan) ভারতের সামনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল।
এই প্রথম ফুটবল মাঠে মুখোমুখি দুই দেশ। যে ম্য়াচকে ডেভিড বনাম গোলিয়াথ লড়াই বলছেন অনেকে। একদিকে ব্রাজ়িল। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বের একমাত্র দল, যারা প্রত্যেকটি বিশ্বকাপে খেলেছে। সাম্বার জাদুতে মুগ্ধ, মোহিত করেছে বিশ্বের আপামর ফুটবল জনতাকে।
তাদের প্রতিপক্ষ ভারত। বিশ্বকাপের যোগ্যতাই অর্জন করতে পারেনি যারা কোনওদিন। বিশ্বকাপের মূলপর্বে একবার খেলার সুযোগ পাওয়া, অথচ খালি পায়ে ফুটবল খেলে বলে বাতিল হয়ে যাওয়ার সেই কাহিনি লোকগাথাতেই থেকে গিয়েছে। বাস্তবের রুক্ষতা শুধু বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে, সাড়ে পাঁচ লক্ষ জনবসতির কেপ ভার্দে বিশ্বকাপে খেলতে পারে। ১৩০ কোটির দেশ পারে না।
ফিফা ব়্যাঙ্কিংয়ে ছয় নম্বরে রয়েছে ব্রাজ়িল। আর ভারতের ব়্যাঙ্কিং ১৩৮। শুধু ফুটবল শক্তির কথা বললে, দুই দেশের তুলনাই চলে না। তবু ভারতের কোচ খালিদ জামিল আশাবাদী, ভারতীয় ফুটবলাররা লড়াই করবেন। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামাকে ভারত ১-১ রুখে দেওয়ার পর আশায় বুক বাঁধছে ব্লু টাইগার্সরা। তাও সেই ম্যাচে একটা বড় সময় পর্যন্ত ১ গোলে এগিয়েছিল ভারত। ব্রাজ়িল কলকাতায় এসেছে বেশ পরীক্ষা-নিরীক্ষার মেজাজে । কোচ কার্লো আন্সেলোত্তি দলে বিশ্বকাপ খেলা জনাপাঁচেক ফুটবলারকে রেখেছেন। রায়ান ম্যাকলারেনরা কি হলুদ ঝড় আটকে ভারতীয় ফুটবলের সেরা রাত উপহার দিতে পারবেন ?
অনেকেই পেলের কসমস দলের সঙ্গে মোহনবাগান ম্যাচের তুলনা টানছেন । প্রবল শক্তিশালী কসমসকে ২-২ রুখে দিয়েছিল মোহনবাগান। সেই ম্যাচ ভারতীয় ফুটবলের রূপকথায় জায়গা করে নিয়েছে । শনিবার ব্রাজ়িলের বিরুদ্ধে ভাল কিছু করতে পারলে খালিদ জামিলের দলও ইতিহাসে জায়গা করে নেবে ।
ভারত বনাম ব্রাজ়িল ম্য়াচ শুরু হবে শনিবার, ৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় ।
ভারত বনাম ব্রাজ়িল ম্য়াচ টিভিতে সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস টু, সোনি স্পোর্টস থ্রি, সোনি স্পোর্টস ফোর ও সোনি আট চ্যানেলে ।
স্মার্টফোনে ম্যাচ দেখা যাবে সোনি লিভ অ্যাপে ।
Citations · 3 reports from 3 outlets
Tap a citation to read it above, right here on T.A.M.
India vs Brazil: ইতিহাসের অপেক্ষায় ভারতীয় ফুটবল, কখন কোথায় দেখবেন ভারত বনাম ব্রাজ়িল ম্যাচ? - ABP Ananda
India vs Brazil: ইতিহাসের অপেক্ষায় ভারতীয় ফুটবল, কখন কোথায় দেখবেন ভারত বনাম ব্রাজ়িল ম্যাচ? ABP Ananda
3 hours agoBrazil vs India Match: ব্রাজিল বনাম ভারতের ম্যাচ কখন শুরু? মোবাইল, টিভিতে LIVE কোথায় দেখবেন, জানুন - AajTak Bangla
Brazil vs India Match: ব্রাজিল বনাম ভারতের ম্যাচ কখন শুরু? মোবাইল, টিভিতে LIVE কোথায় দেখবেন, জানুন AajTak Bangla
11 hours agoIndia vs Brazil: ইতিহাসের অপেক্ষায় ভারতীয় ফুটবল, কখন কোথায় দেখবেন ভারত বনাম ব্রাজ়িল ম্যাচ? - ABP Ananda
India vs Brazil: ইতিহাসের অপেক্ষায় ভারতীয় ফুটবল, কখন কোথায় দেখবেন ভারত বনাম ব্রাজ়িল ম্যাচ? ABP Ananda
3 hours ago