T.A.M · The Air Media
← Back to live feed
Weightage 88 3 outlets citing Sports IN

বিশ্বকাপের দল চূড়ান্ত! একবছর আগেই ঘোষণা গিলের, রোহিত-বিরাটকে আদৌ রাখবেন গম্ভীর? - Sangbad Pratidin

বিশ্বকাপের দল চূড়ান্ত! একবছর আগেই ঘোষণা গিলের, রোহিত-বিরাটকে আদৌ রাখবেন গম্ভীর? Sangbad Pratidin

First reported 3 days ago · latest update 1 hour ago
✦ T.A.M verified this synthesis across 3 independent outlets. The headline and summary are written neutrally from all citations below.
Sangbad Pratidin Authority 81

বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। সূচি ঘোষণা হয়েছে। একবছরও বাকি নেই মেগা টুর্নামেন্টের। ভারত অধিনায়ক শুভমান গিলও (Shubman Gill) জানিয়ে দিলেন, এবার থেকে দলের যাবতীয় কার্যকলাপ হবে বিশ্বকাপকে ঘিরেই। তাঁর ইঙ্গিত, বিশ্বকাপে ভারতীয় দলে কারা কোন জায়গায় খেলবেন সেটাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। বিরাট কোহলি বা রোহিত শর্মাদের অবসর জল্পনাও একপ্রকার থামিয়ে দিলেন নিন্দুকদের একহাত নিয়ে।

শনিবার নিয়মরক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ভারত। শুরুর দিকে রিতিমতো ধাক্কা ভারতের ব্যাটিং লাইন আপ। তবে তার পরেও রোহিত এবং কে এল রাহুলের দাপটে ভারতের রান সাড়ে তিনশো পেরিয়ে যায়। সেই রান অবশ্য তাড়া করে জিতেছেন শেই হোপরা। ম্যাচের পর শুভমানকে স্বভাবতই ব্যাটিং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। তবে ভারত অধিনায়ক অবশ্য একেবারে ঝোড়ো ব্যাটিংয়ের মেজাজে উত্তর দিয়ে দেন।

শুভমানের কথায়, "দলের সকলেই খুব ভালো ব্যাটিং করছে। রোহিত ভাইকে দেখলাম, গত চার ম্যাচের তিনটেয় সেঞ্চুরি করেছে। আমার মনে হয় দারুণ ব্যাটিং করছে, বিরাটও তাই। এমনকী কেএল যখনই সুযোগ পাচ্ছে দলের হয়ে কাজটা ঠিক করে যাচ্ছে। দারুণ ব্যাট করছে কে এল, নিজের সেরাটা দিচ্ছে।" মাসতিনেক আগে থেকে ক্রিকেটমহলে শুরু হয়েছিল রো-কো জুটির বিশ্বকাপে খেলা নিয়ে জল্পনা। শোনা যাচ্ছিল, রোহিতকে নাকি অবসর নিতে বলা হয়েছে। কিন্তু তারপর থেকে রোহিত ধারাবাহিকভাবে রান করেছেন। ক্যাপ্টেন গিলও রোহিতের হয়ে মুখ খুলেছেন সম্প্রতি।

বিশ্বকাপের টিম কম্বিনেশন নিয়েও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন গিল। বলেছেন, "আমার মনে হয় খুব বেশি পরীক্ষা নিরিক্ষা করার সময় আর নেই। যে কম্বিনেশন ভাবছি, পরের সিরিজ থেকে সব ক্রিকেটারদের পেয়ে গেলে সেইভাবেই দল সাজাব। বিশ্বকাপে আমরা যে কম্বিনেশনে খেলব, সেটা এবার শুরু করে ফেলতে হবে।" গিলের এই মন্তব্যে ইঙ্গিত, বিরাট-রোহিত পুরোদমে রয়েছেন বিশ্বকাপের ব্লু প্রিন্টে। ২০২৩ সালে যে কাজটা অসমাপ্ত রয়ে গিয়েছিল সেটা সম্পূর্ণ করার আরও একটা সুযোগ পাবেন দুই মহাতারকা, একথা বলাই যায়।

↗ Read the original at Sangbad Pratidin

Citations · 3 reports from 3 outlets

Tap a citation to read it above, right here on T.A.M.

81 Sangbad Pratidin ★ most authoritative citation

বিশ্বকাপের দল চূড়ান্ত! একবছর আগেই ঘোষণা গিলের, রোহিত-বিরাটকে আদৌ রাখবেন গম্ভীর? - Sangbad Pratidin

বিশ্বকাপের দল চূড়ান্ত! একবছর আগেই ঘোষণা গিলের, রোহিত-বিরাটকে আদৌ রাখবেন গম্ভীর? Sangbad Pratidin

3 days ago
80 Google News Bengali Sports

বিশ্বকাপের দল চূড়ান্ত! একবছর আগেই ঘোষণা গিলের, রোহিত-বিরাটকে আদৌ রাখবেন গম্ভীর? - Sangbad Pratidin

বিশ্বকাপের দল চূড়ান্ত! একবছর আগেই ঘোষণা গিলের, রোহিত-বিরাটকে আদৌ রাখবেন গম্ভীর? Sangbad Pratidin

3 days ago
80 Google News Bengali Business

একবছরের মাথায় ফের মা হতে চলেছেন কিয়ারা, কী লিখলেন সিদ্ধার্থ ? - ETV Bharat

একবছরের মাথায় ফের মা হতে চলেছেন কিয়ারা, কী লিখলেন সিদ্ধার্থ ? ETV Bharat

1 hour ago

Discussion

Read it on the T.A.M app Weighted news · citations · ad-free
Get the app